চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দু’কেজি গাঁজাসহ বুলবুলি খাতুন (৬০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে। রবিবার (২৭ জুলাই) সকাল পৌনে ৭টার সময় জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই কারবারিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত কারবারি বুলবুলি খাতুন জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত মান্নান আলীর স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক মো. নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রবিবার সকালে মাদকবিরোধী অভিযান চালান।এ সময় জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মো. ওবাইদুল্লাহ-এর আমবাগানের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামি বুলবুলি খাতুনকে গ্রেফতার করা হয়। পরে আসামির হেফাজত থেকে দুই কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই: সালাহউদ্দিন আহমেদ
প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, হাজারো নেতাকর্মীদের গুম, খুনের রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই ফেরাব, ইনশাআল্লাহ।শনিবার Read more

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় হিজড়া নিহত
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় হিজড়া নিহত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কাজলী (৩০) নামের এক হিজড়া নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে বারআউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের Read more

ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি, এলাকায় চাঞ্চল্য
ভোলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশু চুরি, এলাকায় চাঞ্চল্য

ভোলা সদর উপজেলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে তাসপিয়া নামের ১১ মাস বয়সী একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো Read more

দেবীগঞ্জে বিজয় দিবসে একাধিক সরকারি দপ্তরে উড়েনি জাতীয় পতাকা
দেবীগঞ্জে বিজয় দিবসে একাধিক সরকারি দপ্তরে উড়েনি জাতীয় পতাকা

মহান বিজয় দিবসে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলনের বাধ্যবাধকতা থাকলেও পঞ্চগড়ের দেবীগঞ্জে একাধিক সরকারি স্থাপনায় Read more

আমতলীতে সড়কে নির্মাণ সামগ্রী, চলাচলে চরম ভোগান্তি
আমতলীতে সড়কে নির্মাণ সামগ্রী, চলাচলে চরম ভোগান্তি

আমতলী পৌরসভা কার্যালয়ের সামনের সড়কজুড়ে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় যান চলাচল ও পথচারীদের চলাফেরায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় ১৫ Read more

পাটের বাজার দর ভালো থাকলেও খরচ বেড়েছে জাগ দেওয়ার
পাটের বাজার দর ভালো থাকলেও খরচ বেড়েছে জাগ দেওয়ার

কিশোরগঞ্জের ভৈরবে পাটের বাম্পার ফলন ও বাজারে পাটের মূল্য বেশি হওয়ায় খুশি কৃষকরা। সরকার পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করায় বাজারে পাটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন