চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের একটু পরেই রয়েছে বেসরকারি হাসপাতাল সাউন্ড হেল্থ হাসপাতাল। একটি শিক্ষা প্রতিষ্ঠান আরেকটি হাসপাতালের মাঝখানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশেই রয়েছে বিশাল এক ময়লার ভাগাড়। যেখানে প্রতিনিয়তই জমা হচ্ছে উপজেলার বটতলী শহরের প্রতিদিনের ময়লা। ময়লা-আবর্জনার বিশাল স্তূপের কারণে দুর্ভোগে পড়েছে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী এবং আশেপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা। মশা-মাছির উপদ্রবসহ দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে আশেপাশের বাসিন্দারা। হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষের দাবি, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির ময়লা-অবর্জনা ফেলা হচ্ছে, কিন্তু শহর পরিচালনা কমিটি তা অস্বীকার করছে।রবিবার (২৭ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ ও সাউন্ড হেল্থ হাসপাতালের মাঝখানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ঘেঁষে ময়লা-আবর্জনার বিশাল ভাগাড় রয়েছে। লোহাগাড়া বটতলীর বিভিন্ন এলাকা থেকে নষ্ট হওয়া শাকসবজি, হোটেলের পঁচা-বাসি খাবার, মুরগির নাড়িভুঁড়ি এবং বাসাবাড়ির ময়লা-আবর্জনা ও গরুর ভুঁড়িসহ সব ধরনের আবর্জনা ফেলা হচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যেই এগুলো পচে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। উৎকট গন্ধের ফলে ছাত্র-ছাত্রী, রোগী ও রাস্তায় পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।স্থানীয়রা জানায়, অবর্জনার স্তুপ থেকে ছড়ানো উৎকট গন্ধে শিক্ষার্থী, রোগী, মুসল্লি, ব্যবসায়ীসহ সড়কে চলাচলকারী হাজারো মানুষকে নাক চেপে এ রাস্তায় চলাচল করতে হয়। আর বৃষ্টিতে ভিজে এবং রোদে শুকিয়ে এসব বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।কলেজের ছাত্রী সিমা আক্তার বলেন, ‘ময়লা-আবর্জনার দুর্গন্ধের ফলে আমাদের কলেজে আসা-যাওয়ায় ব্যাপক সমস্যা হচ্ছে। ময়লার দুর্গন্ধ অনেক সময় কলেজের ক্লাসরুমে পর্যন্ত চলে যায়। একটি কলেজের সামনে এমন ময়লার ভাগাড় মেনে নেওয়া যায় না। তাই আমাদের জোর দাবি, এই স্থান থেকে দ্রুত ময়লা ভাগাড় অপসারণ করা হোক।’সাউন্ড হেল্থ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগী জানান, ‘পাশের ময়লার দুর্গন্ধে হাসপাতালের বাইরে দাঁড়ানো কষ্টকর। এখানে একজন ভালো মানুষ আসলে সে রোগী হয়ে যাবে।’লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব সরওয়ার আকতার জানান, ‘বটতলী শহরের কোন ময়লা-অবর্জনা সেখানে ফেলা হয় না। আমাদের কোন লোক সেখানে ময়লা নিয়ে যায় না।’আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছেতার উদ্দিন আহমেদ জানান, ‘এই ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এটা আমরা বেশ কয়েকবার প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন অনেকবার আশ্বাস দিয়েছে ময়লা সরানোর, কিন্তু কোন এক অদৃশ্য হাতে তা আর বাস্তবায়ন হয় না।’লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসাইন জানান, ‘এই রকম খোলা জায়গায় ময়লা-অবর্জনা রাখার কারণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।’এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম বলেন, ‘আমি উপজেলায় নতুন জয়েন করেছি, তারপরও বিষয়টি আমার নজরে এসেছে। সম্মিলিতভাবে সমাধানের চেষ্টা করবো।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে স্কুল ব্যাগ থেকে পাঁচটি মাথার খুলি ও হাড় উদ্ধার
জামালপুরে স্কুল ব্যাগ থেকে পাঁচটি মাথার খুলি ও হাড় উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে দুটি স্কুল ব্যাগ থেকে পাঁচটি মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ জুন) সকালে পৌর শহরের Read more

ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম
ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম

দখলদার ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। আজ Read more

সন্তানের মৃত্যুর ‘শোক ভুলতে’ প্রতিবেশীর বাচ্চা চুরি
সন্তানের মৃত্যুর ‘শোক ভুলতে’ প্রতিবেশীর বাচ্চা চুরি

কুমিল্লার লাকসাম থেকে অপহৃত হওয়া দুই মাস বয়সী শিশু ঝর্ণাকে চাঁদপুরের মতলব পৌরসভার পূর্ব কলাদি থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। এ Read more

ছিনতাই করে পালানোর চেষ্টা, স্থানীয়দের সহায়তায় আটক ২
ছিনতাই করে পালানোর চেষ্টা, স্থানীয়দের সহায়তায় আটক ২

চট্টগ্রামের সাতকানিয়ায় অটোরিকশাযোগে এক নারীকে অজ্ঞান করে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। পরে Read more

টাঙ্গাইলে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি ৬১ শিক্ষার্থী
টাঙ্গাইলে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি ৬১ শিক্ষার্থী

সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৪ হাজার ৯৮৮জন শিক্ষার্থী। তবে ৬১জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়নি। Read more

কর্ণফুলীতে কিশোরের ওপর হামলার প্রতিবাদ করায় বোনকে তুলে নিয়ে মারধর
কর্ণফুলীতে কিশোরের ওপর হামলার প্রতিবাদ করায় বোনকে তুলে নিয়ে মারধর

চট্টগ্রামের কর্ণফুলীতে তেল কিনতে গিয়ে দোকানির হাতে মারধরের শিকার হয়েছে এক কিশোর। শুধু তাই নয়, ঘটনার পরদিন দোকানি ও তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন