কিশোরগঞ্জের ভৈরবে পাটের বাম্পার ফলন ও বাজারে পাটের মূল্য বেশি হওয়ায় খুশি কৃষকরা। সরকার পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করায় বাজারে পাটের চাহিদা বেড়ে যায়। যার ফলে বাজারে পাটের দাম ভালো থাকায় লাভের আশা করছেন কৃষকরা।চলতি বছরে ভৈরবে ৩২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে উপজেলার কালিকাপ্রসাদ, আগানগর, শিমুলকান্দি, শিবপুর, সাদেকপুর ও শ্রীনগর ইউনিয়নে পাট চাষ অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেক বেশি আবাদ হয়েছে। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নেই চলছে পাটকাটা, জাগ দেওয়া, আশঁ ছড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা।কৃষক রহিছ মিয়া, শাহজাহান মিয়া, জসিম মিয়া, শাহিন মিয়া বলেন, ‘পাটের ফলন ভালো আর বাজার দর ভালো থাকলেও খরচ বেড়েছে জাগ দেওয়া নিয়ে।’ বেশির ভাগ জমির কাছাকাছি পানি না থাকায় দূরদূরান্তে নদী বা খাল-বিলে জাগ দিতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ফলে আশানুরূপ লাভবান হতে পারছেন না কৃষকরা। পাটের বর্তমান প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা। কৃষকদের দাবি, সরকার যদি পাটের দাম বৃদ্ধি এবং বিনামূল্যের উন্নত জাতের সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণ করেন, তাহলে আগামী বছর পাট আবাদে কৃষকদের আরো আগ্রহ বাড়বে। এতে ফিরে পাবে সোনালী আশঁয়ের সোনালী অতীত।অন্যান্য বছরের তুলনায় মাঠপর্যায়ে কৃষকদের মাঝে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। আগামীতে পাট চাষে বিপ্লব ঘটবে বললেন ভৈরব উপজেলা কৃষি অফিসার, আকলিমা বেগম।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় ড্রাম ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
কুষ্টিয়ায় ড্রাম ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার Read more

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ Read more

ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের

পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে Read more

দৌলতদিয়া ঘাটে কর্মমুখী মানুষের উপচেপড়া ভিড়, নেই ভোগান্তি
দৌলতদিয়া ঘাটে কর্মমুখী মানুষের উপচেপড়া ভিড়, নেই ভোগান্তি

ঈদ উদযাপন শেষে দৌলতদিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই Read more

ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, কমতে পারে দিনের তাপমাত্রা
ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, কমতে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা খানিকটা কমে যেতে পারে। সেই সঙ্গে আকাশও আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।রোববার (১১ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন