চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে পৈশাচিকভাবে স্বামী হত্যার অভিযোগে ঘাতক স্ত্রীকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।শনিবার (২৬ জুলাই) দিনগত রাত ১টার দিকে আলমডাঙ্গা উপজেলার ঝাঁশবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম পাপিয়া খাতুন।জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন হোসেন বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।ঘটনার পরপরই চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। এক পর্যায়ে আলমডাঙ্গা উপজেলার ঝাঁশবাড়িয়া গ্রাম থেকে নিহত মনিরুল ইসলামের স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেফতার করা হয়। আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও কুড়াল উদ্ধার করেছে পুলিশ।আসামির স্বীকারোক্তিতে জানা যায়, স্বামী মনিরুল ইসলামের নামে ব্যাংকে বেশকিছু টাকা ছিল। ছেলে রাজুকে বিদেশে পাঠানোর জন্য ওই টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ছেলেকে দেওয়ার জন্য স্বামীকে চাপ সৃষ্টি করে আসছিলো স্ত্রী পাপিয়া খাতুন।মনিরুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এরই জের ধরে শনিবার দুপুরে নিজ বাড়িতে স্ত্রী পাপিয়া খাতুন ধারালো হাসুয়া দিয়ে স্বামী মনিরুল ইসলামকে জবাই করে হত্যা করে। হত্যাকাণ্ডের পরই তিনি কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুবর্ণচরে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
সুবর্ণচরে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ইসমাইল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা Read more

মেয়েকে নিয়ে অস্ত্র পরীক্ষা অনুষ্ঠানে কিম
মেয়েকে নিয়ে অস্ত্র পরীক্ষা অনুষ্ঠানে কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শিগগির দেশটির নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার নির্দেশ দিয়েছেন। নতুন একটি রণতরীর উদ্বোধন অনুষ্ঠানে Read more

গলাচিপায় চালের বিনিময়ে ঘুষ, চেয়ারম্যানসহ আটক ২
গলাচিপায় চালের বিনিময়ে ঘুষ, চেয়ারম্যানসহ আটক ২

পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দী ইউনিয়নে দুস্থ নারীদের কাছ থেকে বিনামূল্যে সরকারি চাল দেওয়ার নামে ৩০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগে ইউনিয়ন Read more

সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

কয়েকটি বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার Read more

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সেল গঠন করা হবে: সিইসি
নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সেল গঠন করা হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার এখন একটি বৈশ্বিক সমস্যা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন