ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে আগ্রহী বার্সেলোনা কিংবদন্তি জাভি হার্নান্দেজ! টাকার অভাবে বাদ দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। শিরোনামটা যখন এমন ছিল তখনও কিছুটা বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। কিন্তু যখন খবর এলো- শুধু জাভি নয়, ভারতের কোচ হতে আবেদন করেছেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাও! তখনই লাগে খটকা।দুই স্প্যানিশ কোচের আবেদনপত্র পাওয়ার খবর নিশ্চিত করেছিল খোদ ভারতের ফুটবল ফেডারেশনই। তবে আবেদনপত্র যাচাই করতে করতে গিয়ে কোনো সত্যতা খুঁজে পায়নি তারা। আর তাই শেষ পর্যন্ত জাভি ও গার্দিওলার আবেদনপত্রকে ভুয়া আখ্যা দিল ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা— এআইএফএফ।জুলাইয়ের শুরুতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের সঙ্গে চুক্তি বাতিল করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এরপর থেকেই ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদটি ফাঁকা। নতুন কোচ নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করে বিজ্ঞপ্তিও প্রকাশ করে ফেডারেশন।গত বৃহস্পতিবার ফেডারেশনের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানান, ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন বার্সেলোনার সাবেক কোচ ও স্প্যানিশ কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। এমনকি টেকনিক্যাল কমিটির একজন সদস্য বলেছিলেন, জাভিকে কোচ হিসেবে নিয়োগ দেয়া ব্যয়বহুল হবে, তাই তার প্রস্তাব বিবেচনা করা হয়নি।এবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এআইএফএফ জানায়, শুধু জাভি হার্নান্দেজ নয় ২০২৭ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে চুক্তিবদ্ধ থাকা কোচ পেপ গার্দিওলার নামেও ই-মেইলে এসেছে আবেদন। তবে গেপ গার্দিওলা ও জাভির নামে পাঠানো আবেদনগুলো আসলে প্রতারকদের পাঠানো। ভুয়া সেই মেইল দুটির কোনো সত্যতা নেই।ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, জাতীয় দলের কোচ পদের জন্য মোট ১৭০টি আবেদনপত্র পর্যালোচনা করে তিনজনকে রাখা হয়েছে সংক্ষিপ্ত তালিকায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কোম্পানীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকালে উপজেলার Read more

লুঙ্গি-গামছায় ছদ্মবেশী অভিযান: কুখ্যাত ডাকাত রাজু গ্রেপ্তার
লুঙ্গি-গামছায় ছদ্মবেশী অভিযান: কুখ্যাত ডাকাত রাজু গ্রেপ্তার

দক্ষিণ কেরানীগঞ্জে একাধিক ডাকাতি ও চুরির ঘটনায় অভিযুক্ত কুখ্যাত ডাকাত সরদার রাজীব হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিনব কৌশলে Read more

লামায় গাছ জব্দ করতে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
লামায় গাছ জব্দ করতে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

বান্দরবানের লামা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আলামত হিসেবে জব্দকৃত বিরোধপূর্ণ 'গর্জন গাছ' মামলার বাদী পক্ষের কেয়ারটেকার মোজাম্মেল ও থানা পুলিশের এসআই Read more

মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

আজ মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।মঙ্গলবার মধ্যরাতে তার ফেসবুক Read more

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনানি ৪ নভেম্বর
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনানি ৪ নভেম্বর

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একইসঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য আগামী ৪ Read more

ভোলায় ৪ শিশুসহ পৃথক ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার
ভোলায় ৪ শিশুসহ পৃথক ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার

ভোলায় পৃথক ৫টি দুর্ঘটনায় চার শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রতিটি লাশ বিনা ময়নাতদন্তে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন