উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শিগগির দেশটির নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার নির্দেশ দিয়েছেন। নতুন একটি রণতরীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানে কিমের সঙ্গে ছিলেন তাঁর মেয়ে জু আয়ে। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। সপ্তাহান্তে প্রথমবারের মতো পিয়ংইয়ং ৫ হাজার টন সক্ষমতার নতুন ডেস্ট্রয়ার-ক্লাস রণতরী ‘চোই হাইঅন’ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করে। বিশ্লেষকদের মতে, এই নৌযানে স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল নিউক্লিয়ার মিসাইল সংযুক্ত করা হতে পারে। ডেস্ট্রয়ারটির দুই দিনের অস্ত্র পরীক্ষার প্রথম দিনে সশরীরে উপস্থিত ছিলেন উন ও তাঁর মেয়ে। গত সোম ও মঙ্গলবার এই পরীক্ষা হয়। এএফপি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দুদক Read more

কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত
কুয়েতের বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলায় ভারতীয় নিহত

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় একটি প্রধান বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের একজন ভারতীয় শ্রমিক Read more

যশোর সদর হাসপাতালে ফের নারী চোর আটক 
যশোর সদর হাসপাতালে ফের নারী চোর আটক 

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নারী চোর চক্রের সদস্য জান্নাত খাতুন (২১) ফের পুলিশের হাতে আটক হয়েছে। রোববার (০২ নভেম্বর) দুপুরে Read more

অবৈধ পথে ইতালি পাড়ি, সাগরে নিখোঁজ সিরাজগঞ্জের যুবক
অবৈধ পথে ইতালি পাড়ি, সাগরে নিখোঁজ সিরাজগঞ্জের যুবক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক যুবক অবৈধ পথে ইতালি যাত্রাকালে সাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।ছেলেকে ইতালি পাঠাতে জমি Read more

বিগ ব্যাশে খেলার জন্য এনওসি পেলেন রিশাদ
বিগ ব্যাশে খেলার জন্য এনওসি পেলেন রিশাদ

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে ডাক পেয়েছিলেনে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। আর এই টুর্নামেন্টে পুরো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন