দিনাজপুরের নবাবগঞ্জে উচ্ছেদ ও উদ্ধার অভিযান চালিয়ে বন বিভাগের ৮ একর সংরক্ষিত জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করেছেন বন বিভাগ।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিরামপুর চরকাই রেঞ্জের আওতাধীন ভাদুরিয়া বিটের চকনওদা রিজার্ভ ফরেস্ট মৌজার আমবাগান গ্রামে, দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তানভির ইসলাম নাহিদের নেতৃত্বে যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান চালিয়ে ৮ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তানভির ইসলাম নাহিদ।বনবিভাগ সূত্রে জানা যায়, উপজেলার বিরামপুর রেঞ্জের আওতাধীন ভাদুরিয়া বিটের চকনওদা মৌজায় সংরক্ষিত বনের প্রায় ৮ একর জমি যৌথ বাহিনীর সহায়তায় উদ্ধার করে, প্রায় একশ’ শ্রমিক নিয়ে ওই জমিগুলোতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন বন বিভাগের সদস্যরা।দিনাজপুর (বিরামপুর) সহকারী বন সংরক্ষক তানভির ইসলাম নাহিদ প্রতিবেদক আর কে ওসমান আলীকে জানান, জমিগুলো দীর্ঘদিন ধরে স্থানীয়দের কাছে অবৈধ দখলে ছিল। এগুলো বন বিভাগের গেজেটভুক্ত সংরক্ষিত বনের জমি। স্থানীয়রা দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই জমিগুলোতে চাষাবাদ করতেন।বন বিভাগ থেকে তাদের একাধিকবার জমি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ করা হলেও সাড়া না দিয়ে অবৈধভাবে চাষাবাদ চালিয়ে যান স্থানীয়রা। তাই, দীর্ঘদিন ধরে দখলে থাকা বনের জমিগুলো উদ্ধার করতে যৌথ বাহিনীর সঙ্গে নিয়ে এই উচ্ছেদ ও উদ্ধার অভিযান পরিচালনা করে ৮ একর বনের জমি উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানান, উদ্ধারকৃত জমিতে বন অধিদপ্তরের নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে। সংরক্ষিত বনভূমি উদ্ধার করে বনায়নের এই কাজ চলমান থাকবে।উচ্ছেদ অভিযানে যৌথ বাহিনী ছাড়াও রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহা, বিরামপুর চরকাই রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা খাইরুল ইসলাম, ফরেস্টার আল-আমিন, ভাদুরিয়া বিট কর্মকর্তা এরশাদ আলী, ফরেস্ট গার্ড ইয়াসিন আরাফাতসহ বিটের অধীনে সকল উপকারভোগী সদস্যরা অংশগ্রহণ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী নির্বাচনে বেশি ভোট পাবে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আগামী নির্বাচনে বেশি ভোট পাবে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ

দেশের তরুণদের একটি বড় অংশ মনে করছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত

রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। এটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। রোববার Read more

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের যে ছায়া পড়েছে ফিফাতেও
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের যে ছায়া পড়েছে ফিফাতেও

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে যখন পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো নীরব, তখন সেই ছায়া পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাতেও। আন্তর্জাতিক Read more

সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না ভারত
সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেবে না ভারত

পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছে ভারত। শুক্রবার (২৫ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে Read more

ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানালেন পাকিস্তানের স্পিকার
ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানালেন পাকিস্তানের স্পিকার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার Read more

সাম্য হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস আলম
সাম্য হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস আলম

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫)। এ ঘটনায় ভিসি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন