পাকিস্তানে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছে ভারত। শুক্রবার (২৫ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এমন কথা বলেছেন দেশটির জলশক্তিমন্ত্রী সিআর পাতিল। খবর ইকোনোমিক টাইমসগত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। যদিও এ মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই। তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জলশক্তিমন্ত্রী সিআর পাতিল।তিনি এক্সে লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। বৈঠকে তিনটি অপশন নিয়ে আলোচনা হয়েছে।সিআর পাতিল আরও লিখেছেন, সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার ওপর কাজ করছে যেন পাকিস্তানে এক ফোঁটা পানিও না যায়। শিগগিরই নদীর প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পন্ন হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেয়া হবে।’এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তোরা আমাকে বাঁচা, মিজান আমাকে বাঁচতে দিব না
তোরা আমাকে বাঁচা, মিজান আমাকে বাঁচতে দিব না

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক স্ত্রী মারুফা আক্তারকে (৪৫) হত্যার পর মরদেহ ঘরের মেঝেতে রেখে আসবাবপত্রে আগুন লাগিয়ে বাইরে থেকে ঘরে Read more

সারাদেশে ‘রেল ব্লকেড’ ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
সারাদেশে ‘রেল ব্লকেড’ ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে Read more

হাতিয়া পৌরসভার ইঞ্জিনিয়ার সেলিমের লুটপাটের রাজত্ব কায়েম
হাতিয়া পৌরসভার ইঞ্জিনিয়ার সেলিমের লুটপাটের রাজত্ব কায়েম

নিজেই ঠিকাদার বনে গিয়ে কাঁড়ি কাড়ি টাকা কামানো, ভুতুড়ে প্রকল্পের নামে বরাদ্দ আত্মসাৎ, প্লান অনুমোদনের নামে পৌরবাসী থেকে ইচ্ছেমতো টাকা Read more

অভিশপ্ত ভবদহ: স্কুলে হাঁটু পানি, সভাপতির বাড়িতে পাঠদান!
অভিশপ্ত ভবদহ: স্কুলে হাঁটু পানি, সভাপতির বাড়িতে পাঠদান!

এক মাস ধরে হাঁটু পানিতে তলিয়ে আছে স্কুল আঙিনা। সেই অবধি সভাপতির বাড়ির উঠানে তাবু টানিয়ে চলছে পাঠদান কার্যক্রম। তাবুর Read more

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মীকে হত্যা
পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মীকে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মী ইয়ানুল হোসেনকে ধারালো অস্ত্রধারা কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় আলামিন নামে Read more

ব্রাজিল বিশ্বকাপে খেলতে বাংলাদেশেকে যে সমীকরণ মেলাতে হবে
ব্রাজিল বিশ্বকাপে খেলতে বাংলাদেশেকে যে সমীকরণ মেলাতে হবে

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাঘিনীদের এমন অর্জনে খুলে গেছে আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন