জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৭ জুন) সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত শুরু হয়। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়েছে।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন।ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম। কারি হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম। তেলাওয়াত করেন ঐ মসজিদের মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান।ঈদের নামাজে অংশ নিতে সকাল থেকেই মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। সাড়ে ছয়টার পর থেকেই ঈদগাহের প্রবেশমুখে মুসল্লিদের লম্বা সারি লক্ষ্য করা যায়। সারিবদ্ধভাবে তারা ময়দানে প্রবেশ করেন এবং সবাই একসঙ্গে নামাজ আদায় করেন, ভুলে যান সামাজিক ও অর্থনৈতিক পার্থক্য।নামাজ শেষে খুতবা ও মোনাজাতে দেশের সমৃদ্ধি, শান্তি এবং মুসলিম বিশ্বের অব্যাহত উন্নতির জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময় করেন।এ বছর জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়। নারীদের জন্যও পৃথক নামাজের ব্যবস্থা ছিল। নিরাপত্তার বিষয়েও ছিল কড়া নজরদারি; আইনশৃঙ্খলা বাহিনী সতর্কভাবে দায়িত্ব পালন করেছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, ঈদগাহ মাঠে মুসল্লিদের জন্য বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়। ভিআইপি ব্লকে একসঙ্গে ২৫০ জন নামাজ আদায়ের সুযোগ পান।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আল্লাহর রহমত কামনা করলেন শায়খ আহমাদুল্লাহ ও আজহারী
আল্লাহর রহমত কামনা করলেন শায়খ আহমাদুল্লাহ ও আজহারী

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একের পর এক Read more

স্পেনের উপকূলে জাহাজ ডুবে নিহত প্রায় ১৫০ অভিবাসনপ্রত্যাশী
স্পেনের উপকূলে জাহাজ ডুবে নিহত প্রায় ১৫০ অভিবাসনপ্রত্যাশী

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে নিহত হয়েছেন ১৪০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। তিন দিন আগে এই ঘটনা ঘটেছে বলে এক Read more

অতিরিক্ত বৃষ্টিতে বিপাকে রাজশাহীর বাগমারার কৃষকরা
অতিরিক্ত বৃষ্টিতে বিপাকে রাজশাহীর বাগমারার কৃষকরা

রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি ধান মৌসুমে কৃষকরা অস্বাভাবিক আবহাওয়ার কারণে চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। হঠাৎ হঠাৎ বৃষ্টিপাত ও সূর্যের অনুপস্থিতি Read more

শিল্প গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ
শিল্প গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ

শিল্প খাতে গ্যাসের নতুন দরের ঘোষণা আসছে আজ রবিবার (১৩ এপ্রিল)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকালে এক আনুষ্ঠানিক সংবাদ Read more

গাজায় শুরু হয়েছে ভয়াবহ হামলা, শহর ছাড়ছে হাজারো ফিলিস্তিনি
গাজায় শুরু হয়েছে ভয়াবহ হামলা, শহর ছাড়ছে হাজারো ফিলিস্তিনি

ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। জাতিসংঘ তদন্ত কমিশন Read more

পাবনায় উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা
পাবনায় উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যথাযথ ধর্মীয় মর্যাদা, আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। শনিবার (৭ জুন) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন