মানুষের নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে পাহারা দেওয়ার পরও তেল চুরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।আজ বৃহস্পতিবার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।আক্ষেপ প্রকাশ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমাকে পেট্রল পাম্প এবং পেট্রল ডিপো পাহারা দেওয়া লাগে, যাতে চুরি না হয়। তারপরও চুরি হচ্ছে, কারণ মানুষের নৈতিক চরিত্র খারাপ হয়ে গেছে।’জ্বালানি মন্ত্রী বলেন, ‘আমি তেল ঠিকই দিচ্ছি। আগে যে পরিমাণ তেল বিক্রি করতে পেট্রল পাম্পগুলোর এক থেকে দেড় দিন সময় লাগত, এখন সেই তেল দুই ঘণ্টায় শেষ হয়ে যায়। এই তেল আসলে কোথায় যায়? আমাদের পুলিশ সুপার গতকালই মাটির নিচ থেকে চুরি করা তেল উদ্ধার করেছেন।’জ্বালানি তেল চুরি ঠেকাতে বীর মুক্তিযোদ্ধাদের মাঠে নামার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শুধু বুকে অতন্ত্র প্রহরী লিখে রাখলে চলবে না, আপনাদের কাজেও তা প্রমাণ করতে হবে। প্রত্যেক মুক্তিযোদ্ধার দায়িত্ব এখন রাস্তায় নামা। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, পতাকা ও শাসনতন্ত্র এনেছি; সেই অর্জনকে রক্ষা করতে হবে।’ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা একটি ধর্মভিত্তিক রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। ধর্ম দিয়ে যে রাষ্ট্র হয় না, তার বড় উদাহরণ আজকের পাকিস্তান। পাকিস্তান ধর্ম দিয়ে লড়াই করতে করতে আজ কোথায় গিয়ে ঠেকেছে, তা সবাই জানে। জিয়াউর রহমান সেদিন যদি দিশা না দেখাতেন, তবে হতাশ বাঙালি জাতির পক্ষে এই পতাকা ও মানচিত্র পাওয়া খুব কঠিন হতো।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন
রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন

মবভায়োলেন্সের মাধ্যমে গাজীপুরে ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিন হত্যার প্রতিবাদে চিহ্নিত খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ Read more

নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

৩টি গুরুত্বপূর্ণ অভিযোগ ও দাবিকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।আজ রবিবার (১৮ Read more

নাটোরে ট্রাকচাপায় যুবক নিহত
নাটোরে ট্রাকচাপায় যুবক নিহত

নাটোরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় ট্রাকচাপায় দিদার হোসেন (৩৫) নামে প্রাণ এগ্রো লিমিটেডের এক কর্মী নিহত হয়েছেন। নিহত দিদারুল নাটোর সদর Read more

আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে: ফয়জুল করীম
আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে: ফয়জুল করীম

‘আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আনা যাবে না। এবার সময় এসেছে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার’—এমন Read more

বুড়ি তিস্তা খননকে কেন্দ্র করে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর
বুড়ি তিস্তা খননকে কেন্দ্র করে সংঘর্ষ, আনসার ক্যাম্পে ভাঙচুর

নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা জলাধার খনন প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর বিরোধ সংঘর্ষে রূপ Read more

ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা সেতুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত অটোরিকশা চালকের বাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন