পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট সংলগ্ন বেড়িবাঁধে বন বিভাগের সৃজনকৃত সবুজ বেষ্টনীর গাছ কেটে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাদের যোগসাজশে এসব ঘর নির্মাণ চলছে।সরেজমিনে দেখা গেছে, টেকসই বেড়িবাঁধ ও জলবায়ুর প্রভাব থেকে উপকূল রক্ষায় রোপণ করা বিভিন্ন প্রজাতির গাছ কেটে সেখানে দোকানঘর গড়ে তোলা হচ্ছে। এতে বেড়িবাঁধের মাটি ক্ষয় এবং সবুজ বেষ্টনী প্রকল্প হুমকির মুখে পড়েছে।স্থানীয়রা জানান, প্রভাবশালী রাকিব হাওলাদার, রবিউল মোল্লা, আ: জলিল আকন, মহিম হাওলাদার ও আ: রশিদ হাওলাদার অন্তত ৫–৬টি গাছ কেটে দোকান নির্মাণ করছেন। এসব দোকান ভাড়া দেওয়ার উদ্দেশ্যে নির্মিত হচ্ছে বলে অভিযোগ।এ বিষয়ে গঙ্গামতি বিট কর্মকর্তা আব্দুল রাজ্জাক বলেন, “আমরা বাধা দিয়েছি, কিন্তু তারা কথা শুনছে না।”মহিপুর রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, “বিষয়টি আমার জানা নেই। সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”পাউবো’র কলাপাড়া সার্কেলের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তারিকুজ্জামান তুহিন জানান, “স্থানীয় একজন ফোনে বিষয়টি জানিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়সারা বক্তব্য দিলেও এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু
নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত এক সপ্তাহে জেলায় অন্তত ১২ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে Read more

উখিয়ায় ১১ মাসে টানা মৃত্যু, সমালোচিত ওসি আরিফ শেষ পর্যন্ত বদলি
উখিয়ায় ১১ মাসে টানা মৃত্যু, সমালোচিত ওসি আরিফ শেষ পর্যন্ত বদলি

কক্সবাজারের দক্ষিণ সীমান্তবর্তী উখিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম নাজুক অবস্থায় পৌঁছেছিল। মামলা বাণিজ্য, চুরি, ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে হত্যাকাণ্ড, Read more

রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে: সালাহউদ্দিন
রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে মতামত দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির Read more

১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা
১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার Read more

শ্রীনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
শ্রীনগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সেলিম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে উপজেলার Read more

দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন