দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দেশের ৩৫টি সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (১৬ এপ্রিল) দুদকের বিভিন্ন অফিস থেকে এনফোর্সমেন্ট টিম ওই অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।অফিসগুলো হলো— মোরেলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়, বরিশাল সদর সাব-রেজিস্ট্রারের অফিস, বগুড়া জেলার কাহালু উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, লক্ষীপুর জেলার রায়পুর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, কক্সবাজার জেলার উখিয়া উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, চট্টগ্রাম জেলা রেজিস্ট্রারের অফিস, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, ঢাকার আশুলিয়া ও মিরপুর সাব-রেজিস্ট্রারের অফিস, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সাব-রেজিস্ট্রারের অফিস, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা, গাজীপুর জেলার সদর উপজেলা, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা, যশোর সদর উপজেলা, ঝিনাইদহ সদর উপজেলা, খুলনা জেলা ও খুলনা সদর উপজেলা, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা, কুড়িগ্রাম জেলা, কুষ্টিয়া সদর উপজেলা, শরীয়তপুর সদর উপজেলা, ময়মনসিংহের গৌরিপুর, নারায়ণগঞ্জ সদর উপজেলা, নোয়াখালী সদর উপজেলা, নওগাঁ সদর উপজেলা, পাবনা সদর উপজেলা, পটুয়াখালী জেলার বাউফল, ঝালকাঠি জেলার রাজাপুর, রাজশাহী জেলার গোদাগাড়ী, রংপুর জেলা, সিলেট জেলার গোয়াইনঘাট, টাঙ্গাইলের কালিহাতী, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী ও জামালপুলের সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রারের অফিস।অভিযোগ মূলত সাব-রেজিস্ট্রারের অফিসের দলিল রেজিষ্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ অন্যান্য কাজে প্রার্থীদের হয়রানি ও ঘুষ দাবিসহ নানা অনিয়ম এবং দুর্নীতি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু, দিলেন যেসব শর্ত
যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু, দিলেন যেসব শর্ত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি আছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু কয়েকটি Read more

গবিতে বাস মেরামতে অনিয়মের অভিযোগ, তদন্ত আটকে ২ মাসের বেশি
গবিতে বাস মেরামতে অনিয়মের অভিযোগ, তদন্ত আটকে ২ মাসের বেশি

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) একটি বাস মেরামতের সময় টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়টির দুই কর্মকর্তার বিরুদ্ধে। শুধু অর্থ Read more

নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত
নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত

নেত্রকোনায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই অটো রাইসমিল শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় Read more

বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার
বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে (বিআরআই) সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ। দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাতকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ড. Read more

তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবক আটক
তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবক আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২০ হাজার ২০০ ভারতীয় রুপিসহ কামাল হোসেন (৪৫) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড Read more

নতুন ২ টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে নুরের প্রতিক্রিয়া
নতুন ২ টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে নুরের প্রতিক্রিয়া

সরকার নতুন ২টি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা। ২ নেতার নতুন ২টি টেলিভিশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন