কক্সবাজারের দক্ষিণ সীমান্তবর্তী উখিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম নাজুক অবস্থায় পৌঁছেছিল। মামলা বাণিজ্য, চুরি, ছিনতাই, ডাকাতি থেকে শুরু করে হত্যাকাণ্ড, সবকিছু প্রতিদিনের নিত্যনতুন ঘটনায় পরিণতি হয়।এসব অপরাধ দমনে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেনের কার্যকর ভূমিকা না থাকায় ক্ষোভে ফুঁসে উঠে স্থানীয়রা। এসবের কড়া সমালোচনা করে আজ বৃহস্পতিবার অভিযোগ করেন স্থানীয় একাধিক ভুক্তভোগীর পরিবার।তারেক নামে এক ভুক্তভোগী বলেছেন, ‘ওসি আরিফ বিদায় হয়েছে তার সম্মানে এবং নিয়মতান্ত্রিক। কিন্তু তার কোনো শাস্তি উখিয়ার মানুষ দেখেনি। তাঁর এত অপরাধ থাকা শর্তেও কিভাবে কক্সবাজার জেলার ভেতর নিয়মতান্ত্রিকভাবে বদলি হয়, আমাদের বোধগম্য নয়।’তথ্য সূত্র বলছে, উখিয়ায় আরিফ হোসেন দায়িত্ব থাকা সময়ের ১১ মাসে ৬৫ জনের অপমৃত্যুর ঘটনা ঘটেছে। এর পাশাপাশি শতাধিক চুরি, অর্ধশতাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনাও রয়েছে। আওয়ামী লীগ নেতাদের ধরে ধরে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগও উঠে আসে তার বিরুদ্ধে।সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও এক অন্তঃসত্ত্বা নারীকে লাথি মারার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হলে ব্যাপক সমালোচনায় পড়েন তিনি। শেষ পর্যন্ত তাকে রামু থানায় বদলি করা হয়।স্থানীয় সূত্র ও অনুসন্ধান করে জানা গেছে, ওসি আরিফের দায়িত্বকালে উখিয়ায় একের পর এক মৃত্যু ও অপমৃত্যুর ঘটনা ঘটে।আগস্ট মাসে: বসতবাড়িতে হামলায় গোল মেহের নামে এক নারী নিহত হন, পানিতে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু, জেলের লাশ উদ্ধার, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারসহ একাধিক ঘটনা ঘটে।জুলাই মাসে: অজ্ঞাত বৃদ্ধার লাশ, শিশু হত্যা, ইউপি সদস্যের বস্তাবন্দী লাশ, অপহরণের শিকার যুবকের লাশ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি ইত্যাদি ঘটে।এপ্রিল-মে মাসে: জমি বিরোধে চারজনের মৃত্যু, কলেজ শিক্ষক খুন, বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু, সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত, স্ত্রী হত্যার ঘটনা, আত্মহত্যা, ট্রাকচাপায় মৃত্যু, অজ্ঞাত লাশ উদ্ধারসহ নানাবিধ হত্যাকাণ্ড ও মৃত্যু ঘটে।এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত প্রায় প্রতিমাসেই একাধিক হত্যাকাণ্ড, আত্মহত্যা, দুর্ঘটনা ও অপমৃত্যুর ঘটনা ঘটেছে।এ ছাড়া নিরহ মানুষদের মিথ্যা মামলায় জড়ানো, ওয়ারেন্টভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরলেও গ্রেফতার না করাসহ নানা অপরাধে ওসির বিরুদ্ধে মানববন্ধন করেছিল স্থানীয়রা। সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতারা ওসিকে কড়া ভাষায় হুঁশিয়ারিও দেন।সর্বশেষ শিক্ষককাণ্ডের ঘটনায় দেশজুড়ে মিডিয়ার হেডলাইন হন এই ওসি। তার প্রত্যাহার ও নানা শাস্তি আদায়ে দাবিও তুলেন। এসব হওয়ার আগেই তার বদলির গুঞ্জন চলে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে।চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনের সমন্বয়ক সাইদুল ইসলাম শামীম অভিযোগ করে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করে, টেনেহিঁচড়ে গাড়িতে তোলে এবং থানায় নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এক অন্তঃসত্ত্বা নারী শিক্ষককে লাথি মেরে আহত করা হয়, এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আমরা সংশ্লিষ্ট ওসিকে প্রত্যাহারের দাবি করেছিলাম, কিন্তু বদলি করা হয়েছে।’পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘গত ৫৩ বছরের ইতিহাসে উখিয়ার আইনশৃঙ্খলা এতটা খারাপ হয়নি। সাবেক ওসি আরিফ মিথ্যা মামলা দিয়ে মানুষকে ঘরছাড়া করেছেন, মামলা বাণিজ্য চালিয়েছেন। তাকে অনেক আগেই বদলি করা উচিত ছিল।’এক সিনিয়র সাংবাদিক জানান, ‘উখিয়ার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নজিরবিহীন। এমন একটি গুরুত্বপূর্ণ থানায় একজন দুর্বল ওসি দায়িত্ব পালন করলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে না।’জানা গেছে, ব্যাপক সমালোচনা-সমালোচনার মুখে পড়ে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেনকে রামু থানায় বদলি করা হয়েছে। তার স্থলে গত বুধবার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ জিয়াউল হক।স্থানীয়রা আশা করছেন, নতুন ওসির নেতৃত্বে উখিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আবারও স্বাভাবিক হবে।কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘উখিয়া থানার ওসি আরিফ হোসেনকে বদলি করা হয়েছে। নতুন করে দায়িত্ব পেয়েছেন জিয়াউল হক। এটি পুলিশের নিয়মিত বদলি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানিস্তানকে কোনও ছাড় দেওয়া হবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী
আফগানিস্তানকে কোনও ছাড় দেওয়া হবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের সার্বভৌমত্বের স্বার্থে আফগানিস্তানকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে Read more

মাঠ আর আগের মতো নেই, সময়মত মিলিয়ে নিয়েন: সারজিস
মাঠ আর আগের মতো নেই, সময়মত মিলিয়ে নিয়েন: সারজিস

‘প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

উলিপুরে আল্লাহ ও নবী-রাসুল‌দের নি‌য়ে কুটূ‌ক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
উলিপুরে আল্লাহ ও নবী-রাসুল‌দের নি‌য়ে কুটূ‌ক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে আল্লাহ ও নবী-রাসুলদের নি‌য়ে কটূ‌ক্তির অ‌ভি‌যোগে আব্দুল হান্নান (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) Read more

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।বুধবার (১৮ জুন) রাত সোয়া Read more

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নারীসহ নিহত ১৫ জন
ব্রাজিলে  বাস দুর্ঘটনায় নারীসহ নিহত ১৫ জন

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী।শুক্রবার (১৭ অক্টোবর) রাত Read more

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প

ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটির খারগ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন