জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের পক্ষে কাজ করছে। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুক্তমঞ্চে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।দেশ গড়তে ২৪তম দিনের মতো জুলাই পদযাত্রা কর্মসূচি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা পরিষদ সড়ক এলাকা থেকে শুরু হয় পদযাত্রা।পদযাত্রাটি টিএ রোড, মসজিদ রোড, কুমারশীল মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সামনে থেকে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।সমাবেশে এনসিপির আহ্বায়ক আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া সব সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। কেবল জুলাই গণঅভ্যুত্থানই নয়, ২০২১ সালের মোদিবিরোধী দিল্লির আধিপত্যের বিরুদ্ধেও এই জেলার মানুষ নিজের রক্ত ও জীবন দিয়েছেন।দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সবাইকে সতর্ক করে বলেন, সবাই ভেবেছিল ফ্যাসিবাদের পতন হয়েছে; কিন্তু দেখা গেলো মাইলস্টোনের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে আবারও আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে।তিনি এ সময় ফ্যাসিবাদবিরোধী প্রত্যেক দলকে আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ ও রাজনীতির স্বার্থে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের মোকাবেলা করতে হবে।তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে তা বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, দক্ষিণাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, এনসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী এসএম মহিউদ্দিন খানসহ জেলা ও উপজেলার নেতারা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তালতলীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে যৌথ বাহিনীর চেকপোস্ট, তল্লাশি ও অভিযান
তালতলীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে যৌথ বাহিনীর চেকপোস্ট, তল্লাশি ও অভিযান

বরগুনার তালতলীতে পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে যাত্রী নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন এবং সড়কে বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে যৌথ বাহিনী।বুধবার (৪ Read more

শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড
শ্রীনগরে অবৈধভাবে মাটি ভরাট করায় দুইজনের দণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রাম ট্রাক দিয়ে মাটি ভরাটের অপরাধে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

২২ এপ্রিল: নামাজের সময়সূচি
২২ এপ্রিল: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। Read more

বাঁশখালীতে মানসিক প্রতিবন্ধীর সম্পত্তি দখলের অভিযোগ
বাঁশখালীতে মানসিক প্রতিবন্ধীর সম্পত্তি দখলের অভিযোগ

বাঁশখালীতে ‘বেহেশতের লোভ দেখিয়ে’ প্রতারণার মাধ্যমে এস্তফিজুর রহমান নামে এক মানসিক প্রতিবন্ধীর সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ২০০৪ সালে Read more

আজ ২০ অক্টোবর, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২০ অক্টোবর, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

পাবনায় সবজির চড়া দামে হিমশিম খাচ্ছে নিম্ন-মধ্যবিত্তরা
পাবনায় সবজির চড়া দামে হিমশিম খাচ্ছে নিম্ন-মধ্যবিত্তরা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কয়েক দিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন