গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক খাদে পড়ে জামাল মোল্যা (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাত ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মোল্যা বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কুলিয়া গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রুমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছ পরিবহনের খালি বক্স নিয়ে ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ফুকরা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক জামাল মোল্যা মারা যান। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় বিষপানে রোহিঙ্গা নারীর মৃত্যু
উখিয়ায় বিষপানে রোহিঙ্গা নারীর মৃত্যু

উখিয়ার শরণার্থী শিবিরের রোহিঙ্গা এক নারী পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার করেছে। রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ৪নং রোহিঙ্গা Read more

‘জীবনরক্ষাকারী ৭৩৯ ওষুধের দাম ঠিক করবে সরকার’
‘জীবনরক্ষাকারী ৭৩৯ ওষুধের দাম ঠিক করবে সরকার’

দেশে তৈরি জীবনরক্ষাকারী সকল ওষুধের দাম সরকারকে ঠিক করে দিতে হবে।  সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি Read more

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২ হাজার উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের Read more

কিশোরগঞ্জে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্র
কিশোরগঞ্জে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্র

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ জুলাই) সন্ধ্যায় Read more

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ ভবনহীন ১৯ বছর: জনসেবায় ভোগান্তি
ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ ভবনহীন ১৯ বছর: জনসেবায় ভোগান্তি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের নতুন ভবনের দেখা এখনো মিলেনি। ঢেমুশিয়া ইউনিয়নটি অবিভক্ত পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন থেকে আলাদা করে Read more

কাঠের সাঁকোতে তিন উপজেলার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার
কাঠের সাঁকোতে তিন উপজেলার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি অস্থায়ী কাঠের সাঁকো দিয়ে তিন উপজেলার অন্তত তিন হাজার মানুষ ঝুঁকিপূর্ণ পারাপার হচ্ছেন। বাঁশের খুঁটি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন