গাজীপুরের কাশিমপুরে হাত বাড়ালেই মিলছে মদ, ফেন্সিডিল, ইয়াবাসহ যে কোনো ধরনের মাদক। মাদক সেবন যেমন মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর, তেমনি আইনশৃঙ্খলা অবনতির জন্য অন্যতম দায়ী।এদিকে, দীর্ঘদিন মাদক সেবনের ফলে মাদকসেবনকারীদের শরীর দুর্বল হয়ে যেমন কর্মক্ষমতা হারিয়ে যায়, ঠিক তেমনি বিভিন্ন জটিল রোগব্যাধি শরীরে বাসা বাঁধে এবং ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপ পায় এবং স্বাভাবিক যৌনশক্তি হারিয়ে যায়।মহানগরীর কাশিমপুরে তেমনিভাবে যুবসমাজ ধ্বংসের জন্য চলছে মাদকের ছড়াছড়ি। হাত বাড়ালেই মিলছে পাড়া-মহল্লায় প্রায় সব ধরনের মাদকদ্রব্য। মরণনেশা ইয়াবা ও ফেন্সিডিলের ডুবে থাকছে কাশিমপুরের উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত শ্রেণির হাজারো মানুষ।এই তালিকায় রয়েছে উঠতি বয়সী যুবসমাজ, স্কুল-কলেজের ছাত্র, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষ। আর এতে করে মহানগরীর কাশিমপুরে মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এলাকায় উঠতি ও যুবক ইয়াবাসেবীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অভিভাবক মহলসহ সচেতন ব্যক্তিরা উদ্বিগ্ন-উৎকণ্ঠায় আছেন।স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এই মাদকদ্রব্য বিক্রি ও সেবন হলেও তারা দেখেও না দেখার ভান করে থাকে। ক্ষমতাসীন দলসহ প্রভাবশালীদের নাম ব্যবহার করে কয়েকজন মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা করছেন কাশিমপুরের বিভিন্ন এলাকায়।এছাড়াও, এই সব মাদক বিক্রির তালিকায় প্রভাবশালী পরিবারের সন্তানরাও জড়িত। আর প্রভাবশালীদের কারণেই প্রশাসনও রয়েছে ‘নীরব’। মাদকদ্রব্যের মামলায় মাদক ব্যবসায়ীদের আদালতে চালান দেওয়ার কিছুদিন পর জামিনে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মামলার অভিযোগপত্র (চার্জশিট) দুর্বলতার কারণে আসামিরা ছাড়াও পেয়ে যায়। ফলে মহানগরীতে মাদকের ছড়াছড়ি হলেও মাদক ব্যবসায়ীরা থাকে ধরাছোঁয়ার বাইরে।কাশিমপুরের রত্তশন মার্কেট, নয়াপাড়া, সুরাবাড়ী, হাতিমারা, এনায়েপুর (পশ্চিম পাড়া), মুন্সি মার্কেট, ইব্রাহীম মার্কেট, বারেক নগর, সাধু নগর, হালিম মার্কেট, আয়নাল মার্কেট, লতিফপুর, হাজী মার্কেট, নবী টেক্সটাইল, পলাশ হাউজিং, মাধবপুরসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হয়।এসব এলাকায় সহজে বহনযোগ্য হওয়ায় বিভিন্ন স্পটে মোটরসাইকেল ও ইজিবাইকের মাধ্যমে ভ্রাম্যমাণ ইয়াবা বিক্রেতাদের দেখা যায়। এছাড়াও, কাশিমপুর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ একাধিক স্পটে প্রকাশ্যেই মাদকের ব্যবসা হচ্ছে।মাদকের নেশার ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে অল্পবয়সী যুবক। ধ্বংস হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও। নতুন নতুন এসব মাদক ব্যবসায়ী হওয়ার কারণে বাড়ছে মাদক সেবনকারীর সংখ্যা। এসব মাদক ব্যবসায়ীরা মাদক তুলে দিচ্ছে উঠতি বয়সী যুবকদের হাতে, যার মধ্যে বেশির ভাগ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। মা-বাবার চোখের সামনে মাদকাসক্ত হচ্ছে ছেলে। তাই মাদকাসক্ত সন্তানদের নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন শিক্ষার্থীর বাবা-মা।স্থানীয়রা বলেন, কাশিমপুর তথ্য দেশের যুব সমাজকে রক্ষা করতে হলে এসব মাদক ব্যবসায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে যুব সমাজ ধ্বংস হবে।কাশিমপুরে মাদকের ছড়াছড়ির ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মোঃ রবিউল হাসান বলেন, “আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের দিকনির্দেশনায় নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি, এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী
সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের Read more

শাহজাদপুরে বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট
শাহজাদপুরে বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট

গভীর রাতে জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে মারধর করে হাত পা বেঁধে বিছানায় শুইয়ে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার Read more

মোদির বিএ পাস নিয়ে সন্দেহ আরও বাড়লো দিল্লি হাইকোর্টের রায়ে
মোদির বিএ পাস নিয়ে সন্দেহ আরও বাড়লো দিল্লি হাইকোর্টের রায়ে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখাতে হবে না দিল্লি বিশ্ববিদ্যালয়কে। ওই শিক্ষাবর্ষের কোনও রেকর্ডই জনসমক্ষে আনতে হবে না তাদের। Read more

৩৫০ বছরের পুরনো ‘মনু মিয়া’ জামে মসজিদ
৩৫০ বছরের পুরনো ‘মনু মিয়া’ জামে মসজিদ

‘মালকা বানুর দেশে রে, বিয়ের বাদ্য আলা বাজে রে / মালকার বিয়া হইলো মনু মিয়ার সাথে রে...’ বাংলার জনপদে বহুল Read more

দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে ডুবে সিনহা খাতুন নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  সকাল সাড়ে ৯ টায় উপজেলার Read more

ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড
ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড

ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।রবিবার (২৮ সেপ্টেম্বর) চীনের জিলিন প্রদেশের একটি আদালত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন