‘শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শই পথ’ টাঙ্গাইলের নাগরপুরে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাগরপুর উপজেলা শাখা-এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।বৃহস্পতিবার (০১ মে) সকাল ১১টায় র‍্যালিটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নাগরপুর উপজেলা আমির মাওলানা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোসলেম উদ্দিন।বক্তারা বলেন, মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। ইসলামী আদর্শই একমাত্র পথ, যেখানে শ্রমিকের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করা হয়। তারা আরও বলেন, দেশের শ্রমজীবী মানুষ আজ নানা বঞ্চনার শিকার। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী সমাজব্যবস্থার বিকল্প নেই।এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহ-সেক্রেটারি হাফেজ মো. আজিম উদ্দিন ইসলাম, শ্রমিক সেক্রেটারি মো. আব্দুল কাদের মিয়া, শ্রমিক নেতা মীর মোশাররফ হোসেন, যুব বিভাগের প্রতিনিধি ডাক্তার আব্দুল মান্নানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে দেশ, জাতি ও শ্রমজীবী মানুষের মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় প্রাইভেটকারে অপহরণ, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২
উত্তরায় প্রাইভেটকারে অপহরণ, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হলেন- হাসানুজ্জামান শাওন Read more

বাকৃবিতে দুটি নতুন ইনস্টিটিউটের যাত্রা শুরু
বাকৃবিতে দুটি নতুন ইনস্টিটিউটের যাত্রা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে দুটি নতুন ইনস্টিটিউট চালু Read more

আওয়ামী লীগ নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়ি ভাঙচুর, আগুন
আওয়ামী লীগ নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়ি ভাঙচুর, আগুন

কিশোরগঞ্জের যশোদল ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম রতনের বাড়িঘরে ভাঙচুর করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের Read more

উপদেষ্টা আসিফ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা আসিফ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

যথাযথ আইনী প্রক্রিয়া মেনেই উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তবে তার ভুল Read more

প্রথম আইসিসি ট্রফি খেলা জাতীয় দলের ক্রিকেটার মীর বেলাল আর নেই
প্রথম আইসিসি ট্রফি খেলা জাতীয় দলের ক্রিকেটার মীর বেলাল আর নেই

প্রথম আইসিসি ট্রফি খেলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মীর বেলায়েত হোসেন (বেলাল) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না Read more

দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে কর্মকর্তাদের অনুপস্থিতি, ইউএনওর ক্ষোভ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে কর্মকর্তাদের অনুপস্থিতি, ইউএনওর ক্ষোভ

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন