চুয়াডাঙ্গা জেলায় চলতি মৌসুমে আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ৬ মে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।ঘোষিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের ১৫ মে থেকে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু হবে। প্রথমে গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ করা হবে। এরপর পর্যায়ক্রমে হিমসাগর ২২ মে, ল্যাংড়া ২৮ মে, আম্রপালি ৫ জুন, ফজলি ১৫ জুন এবং বারি-৪ জাতের আম ২৮ মে থেকে সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।আম সংগ্রহ কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের আগে কেউ আম সংগ্রহ করতে পারবে না। আমে কোনো ধরনের ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা যাবে না। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংসহ প্রতিটি পর্যায়ে তদারকি জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আম বাজারজাত নিশ্চিত করতে প্রশাসন, কৃষি বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করবে বলেও জানানো হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করুন সুস্বাদু কুনাফা
ঈদে অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করুন সুস্বাদু কুনাফা

মরুর অঞ্চল পেরিয়ে সুস্বাদু কুনাফা এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঈদে অতিথি Read more

সমুদ্র সৈকতে ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়
সমুদ্র সৈকতে ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়

গ্রিসে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয়। গ্রিসের একটি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের Read more

ভাত না রুটি, কী খাওয়া উচিত?
ভাত না রুটি, কী খাওয়া উচিত?

ভাত নাকি রুটি, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি ভালো, কার জন্য কোন ধরনের খাবার অথবা কীভাবে খেলে শরীরে ক্ষতির মাত্রা কম Read more

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করা জরুরী
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করা জরুরী

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে অনেকেই রাজধানী বা কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়িতে যান। কেউ আবার পরিবার নিয়ে ঘুরতে বের হন। ফলে Read more

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা
যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শাবানা প্রথম মুসলিম নারী, যিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন