কক্সবাজারের বাইশফাঁড়ী এবং তুমব্রু সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে বসবাসরত মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ২০টি পরিবারের ৭১ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।বুধবার (২৩ জুলাই) সময়ের কন্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি।এসময় তিনি বলেন, কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ বাইশফাঁড়ী এবং তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় তংচংঙ্গা ও হেডম্যান পাড়ায় মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ওই ২০টি পরিবার দীর্ঘ ১ থেকে ২ বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরে বসবাস করে আসছিল। এরা বাংলাদেশি স্থানীয় উপজাতি সম্প্রদায়ের সাথে মিশে থেকে বসবাসের চেষ্টা করছিল।তিনি আরো বলেন, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ভিশন “সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বাস্তবায়নের লক্ষ্যে এই মিয়ানমার নাগরিকদের দীর্ঘদিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। পেশাদারিত্ব, ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ২২ ও ২৩ জুলাই তারিখে বাইশফাঁড়ী ও তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তংচংঙ্গা পাড়ায় বসবাসরত তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়।দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে আর কোনো মিয়ানমারের তংচংঙ্গা বা উপজাতি সম্প্রদায়ের বসবাস নেই। সীমান্ত এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত’
‘সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত’

ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত ১০০ আসন ছেড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক Read more

ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টিসহ ভারি বর্ষণের পূর্বাভাস
ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টিসহ ভারি বর্ষণের পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমে বেড়েছে তীব্র গরমের দাপট। সর্বত্রই গরমে হাঁসফাঁস জনজীবন। এর মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া Read more

গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা
গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার চান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে Read more

সাতকানিয়ায় উচ্ছেদের ৩ দিনেও সরেনি ধ্বংসাবশেষ, ঝুঁকিতে পথচারীরা
সাতকানিয়ায় উচ্ছেদের ৩ দিনেও সরেনি ধ্বংসাবশেষ, ঝুঁকিতে পথচারীরা

চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-বান্দরবান মহাসড়কের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু সাতকানিয়ার কেরানীহাট। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত এ অঞ্চলটি শুধু ব্যবসা-বাণিজ্য নয়, হাসপাতাল, মসজিদ, Read more

বাগেরহাটে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বাগেরহাটে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৮ম পর্যায় " দ্রুত Read more

ভারতের কঠোর পদক্ষেপে ‘পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত’
ভারতের কঠোর পদক্ষেপে ‘পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত’

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত। দেশটি এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন