ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সাভার, আশুলিয়া ও গাজীপুরে একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ল্যাপটপ, এলইডি টিভি ও নগদ টাকা।মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।এর আগে, গত ২০ জুলাই গভীর রাতে দড়িগাঁও বটতলী বাজারে অবস্থিত একটি মুদি পণ্যের পাইকারি দোকানে ডাকাতি সংঘটিত হয়। পুলিশ জানায়, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দোকানের তালা ভেঙে অফিসে ঢুকে মালামাল ও নগদ অর্থ লুট করে।ডাকাতির ঘটনার পর প্রতিষ্ঠানটির মালিক কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন—নাসির উদ্দিন, মোতালেব, শাহ আলম হোসেন, রমজান আলী, হাবিবসহ আরও একজন। পুলিশ জানিয়েছে, এদের কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে এবং তারা একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন এবং ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) ওসি সাইদুল ইসলাম।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশালে সবুজ ধান খেতে দুলছে কৃষকের স্বপ্ন
ত্রিশালে সবুজ ধান খেতে দুলছে কৃষকের স্বপ্ন

দিগন্তজোড়া ঘন সবুজ ধানের খেত। মৃদু বাতাসে ধানের সবুজ পাতা আর শীষ যেন ঢেউ খেলছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিস্তীর্ণ ফসলের Read more

চট্টগ্রাম-১৩ আসনে নিজাম: তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া
চট্টগ্রাম-১৩ আসনে নিজাম: তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজামকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় Read more

ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম
ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

ঈদুল আজহাকে ঘিরে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের মূল্য। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন Read more

পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি প্রধান অতিথি Read more

বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব
বরিশালে বার্তা সম্পাদক ফোরামের আত্মপ্রকাশ ও ফল উৎসব

ফল উৎসবের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে বরিশালের আঞ্চলিক পত্রিকার বার্তা সম্পাদকদের নিয়ে গঠিত “বরিশাল বার্তা সম্পাদক ফোরাম” (বিবিএসএফ)।শুক্রবার (১১ জুলাই) Read more

উপদেষ্টার পরামর্শেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছিলাম: ফারুক আহমেদ
উপদেষ্টার পরামর্শেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছিলাম: ফারুক আহমেদ

গত বছর আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব ছাড়েন সভাপতি নাজমুল হাসান পাপন। পরবর্তীতে সংস্থাটির দায়িত্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন