ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। বিমানটি আছড়ে পড়েছিল সেখানকার বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে। এতে সেখানেও ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন।গুজরাটের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী বার্তাসংস্থা রয়টার্সকে জানান, “দুর্ঘটনায় প্রায় ২৯৪ জন নিহত হয়েছেন। এতে কিছু শিক্ষার্থী রয়েছে। যারা মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছিলেন।”ভয়াবহ এ দুর্ঘটনা থেকে অলৌকিভাবে বেঁচে গেছেন এক যাত্রী। পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী জানিয়েছেন, এই যাত্রী বিমানের জরুরি বহির্গমন দরজার পাশের ১১-এ আসনে বসা ছিলেন। এ কারণে হয়ত তিনি বেঁচে গেছেন।” বিধি বলেছেন, হাসপাতালে হয়ত দুর্ঘটনায় বেঁচে যাওয়া অন্য আরও কেউ থাকতে পারেন।আহমেদাবাদ পুলিশের প্রধান জি এস মালিক জানান, দুর্ঘটনাস্থল থেকে ২০০টিরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে বিমানের যাত্রী ছাড়াও ওই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মরদেহ আছে। এছাড়া নিহতদের মধ্যে আছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।ভারতের স্বাস্থ্য সচিব ধনঞ্জয় দ্বিবেদী বিমানে থাকা যাত্রী ও ওই ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ডিএনএ সেম্পল দেওয়ার অনুরোধ জানিয়েছেন। যেন মরদেহগুলো শনাক্ত করা যায়।বিমানটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ার পর টুকরো টুকরো হয়ে যায়। এটির লেজের অংশটি ছাত্রাবাসের একটি ভবনের ছাদে এখনো পড়ে আছে।বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। যা বিশ্বের অন্যতম আধুনিক বিমান। এর আগে বোয়িংয়ের এ মডেলের বিমান কখনো বিধ্বস্ত হয়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ গ্রহণ করিনি: সেতু উপদেষ্টা
যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ গ্রহণ করিনি: সেতু উপদেষ্টা

৭২ বছর বয়সে যদি আমাকে সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয় উল্লেখ করে সড়ক পরিবহণ ও Read more

প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে অভিবাসন ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

দুবাই বন্দরে তেলভর্তি জাহাজে ইরানের হামলা
দুবাই বন্দরে তেলভর্তি জাহাজে ইরানের হামলা

দুবাই বন্দরের বহির্নোঙরে জ্বালানি তেলবোঝাই একটি বিশাল জাহাজে সোমবার (৩০ মার্চ) হামলা চালায় ইরান। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং Read more

আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার
আইসিসির নিয়ম ভাঙায় শাস্তির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড। তাকে ম্যাচ ফি’র ১০ Read more

জেনে নিন থাইরয়েড রোগের লক্ষণ ও চিকিৎসা
জেনে নিন থাইরয়েড রোগের লক্ষণ ও চিকিৎসা

২৫ মে বিশ্বজুড়ে পালিত হয় ‘বিশ্ব থাইরয়েড দিবস’। ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে । বাংলাদেশেও কয়েক বছর ধরে বেসরকারিভাবে Read more

আলফাডাঙ্গায় দগ্ধ কৃষককে হাসপাতালে দেখতে গেলেন এমপি ইলিয়াস মোল্যা
আলফাডাঙ্গায় দগ্ধ কৃষককে হাসপাতালে দেখতে গেলেন এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ কৃষক মাসুদ মিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা। রবিবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন