ঘরের মাঠে নতুন ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তৃতীয়বারের চেষ্টায় প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল হারমানপ্রীত কৌরের দল। সেই সাথে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পর চ্যাম্পিয়ন হলো ভারত। আর প্রথমবার ফাইনালে উঠে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ল প্রোটিয়ারা। রোববার (২ নভেম্বর) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৯৮ রানের সংগ্রহ পায় ভারত। লক্ষ্য তাড়ায় ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। নারী ওয়ানডে বিশ্বকাপে ফাইনালের ইতিহাসে ১৬৭ রানের বেশি লক্ষ্য ছুঁয়ে জিততে পারেনি কোনো দল। তাছাড়া নারী ওয়ানডে ইতিহাসে দক্ষিণ আফ্রিকাও কখনোই এত বেশি রান তাড়া করে জিততে পারেনি। শিরোপা জিততে তাই কঠিন রান পাহাড়ে চড়তে হতো প্রোটিয়াদের। কিন্তু দ্বীপ্তি শর্মা-শেফালি ভার্মাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে সফরকারীরা। লক্ষ্য তাড়ায় নেমে বেশ গুছানো ছিল দক্ষিণ আফ্রিকার পথচলা। তাজমিন ব্রিটসকে নিয়ে দেখেশুনে সূচনা করেন লরা ওয়লভার্ট। কিন্তু বিপত্তি ঘটে দলীয় ৫১ রানের মাথায়, যখন ৩৫ বলে ২৩ রান করা তাজমিন রান আউট হয়ে মাঠ ছাড়েন। মূলত ধাক্কাটা তখন থেকেই শুরু প্রোটিয়াদের। অধিনায়ক ওয়লভার্ট একপ্রান্ত আগলে রাখলেও ওপরপ্রান্তে উইকেট পড়তে থাকে। ১৪৮ রানে মিডল অর্ডারের পাঁচ ব্যাটারকে ফেরানোর পরও আনেরি ডের্কসেনকে নিয়ে লড়াই চালিয়ে যান ওয়লভার্ট। ধাক্কা সামাল দেওয়ার জন্য সবধরণের চেষ্টা চালান দুইজন। তবু দিপ্তী শর্মার বল বুঝে ওঠার আগেই স্ট্যাম্প ভেঙে দেন ডের্কসেনকে। ৩৫ রানে ফেরেন তিনি।ডের্কসেনের পর ওয়লভার্ট ফেরাতে তখনই পরাজয় নিশ্চিত হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়া অধিনায়ক ৯৮ বলে ১০১ রান করেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ১১তম সেঞ্চুরি। ৪১.১ ওভারে ৭ উইকেট হারানো দল তখনো ৭৮ রান দূরে। শেষ পর্যন্ত ২৪৬ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের হয়ে দিপ্তী ৯.৩ ওভারে ৫ উইকেট নেন। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেন শেফালি ভার্মা, তিনি নেন ২টি।এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা ১০৪ রানের জুটি গড়েন। মান্ধানা ৪৫ রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরলে ভাঙে ভারতের ওপেনিং জুটি। তবে একপাশ আগলে রেখে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন আরেক ওপেনার শেফালি। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছে গিয়ে ৮৭ রানে আউট হন এই ওপেনার।দলীয় ১৬৬ রানে শেফালির বিদায়ের পর দ্রুত বিদায় নেন সেমিফাইনালের নায়ক জেমিমা রদ্রিগেজ। ৩৭ বলে ২৪ রান করে এই ব্যাটারের বিদায়ের পর কমে যায় রানের চাকা। শেষদিকে ৫৮ বলে ৫৮ রান করেন দীপ্তি শর্মা। রিচা ঘোষের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৪ রান।  তাতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রানের সংগ্রহ পায় ভারত। বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি উইকেট নেন আয়াবঙ্গা খাকা এবং ১টি করে উইকেট নেন ক্লোয়ি ট্রাইওন, নাদিন ডি ক্লার্ক ও ননকুলুলেকো এমলাবা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় সরকারি গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ 
উল্লাপাড়ায় সরকারি গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ 

বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর গ্যাস সিলিন্ডার ভোক্তা পর্যায়ে ৬৯০ টাকা দাম নির্ধারণ করা থাকলেও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই গ্যাসের সিলিন্ডার Read more

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।রোববার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারার রাষ্ট্রদূতের বাসভবনে Read more

দিনাজপুরে বিজিবির অভিযানে মাদক উদ্ধার
দিনাজপুরে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

দিনাজপুরের তিনটি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

বনের গাছ কেটে কারখানার রাস্তা নির্মাণ
বনের গাছ কেটে কারখানার রাস্তা নির্মাণ

গাজীপুর মহানগরীর কাশিমপুরের গোবিন্দবাড়ী এলাকায় বড় ভবানীপুর মৌজার বনভূমির গেজেটভুক্ত সিএস-২২১ দাগ ও আরএস-৬৫ দাগের বনের জমিতে শাল-গজারি গাছ কেটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন