শোককে শক্তিতে রূপান্তর করে পাকিস্তানকে দ্বিতীয় টি টোয়েন্টিতে বিধ্বস্ত করে এক ম্যাচ আগেই প্রথমবারের মত টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এদিন বল হাতে জ্বলে ওঠেন বাংলাদেশের দুই পেসার তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। তাকে যোগ্য সহায়তা করেন শেখ মেহেদী। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে জাকের আলীর ৪৮ বলে ৫ ছক্কা ও ১ চারে ৫৫ এবং শেখ মেহেদীর ২৫ বলে ২ ছক্ক ও সমান চারে ৩৩ রানের ওপর ভর করে ২০ ওভারে ১৩৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে পাকিস্তানকে শুরু থেকে চেপে ধরে টাইগাররা। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। একপর্যায় তারা স্কোরবোর্ডে ৩০ রান তুলতেই হারিয়ে ফেলে ৬ উইকেট। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে বাংলাদেশ ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। শেখ মেহেদীর করা প্রথম ওভারের শেষ বলে রানআউট হন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। পয়েন্টে বল ঠেলে এক রান নিতে গিয়ে দ্বিধায় পড়েন তিনি। রিশাদ হোসেনের থ্রোয়ে লিটন দাস স্টাম্প ভেঙে দেন। সাইম ফেরেন ৪ বলে ১ রান করে।পরের ওভারে বাংলাদেশ পায় দ্বিতীয় উইকেট। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের প্রথম বলেই এলবিডব্লিউ হন মোহাম্মদ হারিস। রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলায়নি। টানা দ্বিতীয় ম্যাচেই ব্যর্থ হলেন হারিস।তৃতীয় ওভারে আরও একটি আঘাত হানে বাংলাদেশ। শরিফুলের বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দেন ফখর জামান। ৮ বলে ৮ রান করেন তিনি। পাকিস্তানের স্কোর তখন মাত্র ১৪।এরপর চতুর্থ ওভারে জোড়া আঘাত হানেন তানজিম হাসান সাকিব। পরপর দুই বলে হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজকে আউট করেন তিনি। দু’জনকেই উইকেটকিপার লিটনের গ্লাভসে ক্যাচ বানান তানজিম। হাসান করেন ৬ বলে ০ রান, মোহাম্মদ নেওয়াজ ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। তখন দলীয় রান ১৫। এরপর অধিনায়ক সালমান আগাকে দলীয় ৩০ রানে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানিয়ে ফেরান শেখ মেহেদি। দলীয় ৪৭ রানের সময় সপ্তম উইকেট হারায় পাকিস্তান। এবার শেখ মেহেদির শিকার খুশদিল শাহ। আগের ওভারে জীবন পেয়েও বেশিক্ষণ থাকতে পারলেন না তিনি। পরের ওভারে মেহেদীর বলে এলবির শিকার হন। রিভিউ নিলেও শেষ পর্যন্ত বাঁচতে পারেননি এ পাক ব্যাটার। অষ্টম উইকেটে ফাহিম আশরাফ ও আব্বাস আফ্রিদি মিলে করেন ৪১ রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে দলীয় ৮৮ রানে আব্বাস আফ্রিদিকে বোল্ড করে জুটি ভাঙেন শরিফুল। ম্যাচে এটি ছিল তার তৃতীয় উইকেট। পাকিস্তান হারায় তাদের ৮ম উইকেট। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মঙ্গলবাড়িয়ার রসালো লিচুর ফলন ভালো, কমতে পারে দাম
মঙ্গলবাড়িয়ার রসালো লিচুর ফলন ভালো, কমতে পারে দাম

যেদিকে চোখ যায় শুধুই লিচু গাছ দেখা যায়। রসে টইটম্বুর, বড় আঁশ ও বাহারি ঘ্রাণে মুখরিত প্রকৃতি।  কিশোরগঞ্জের ‘মঙ্গলবাড়িয়া লিচুর Read more

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৯
বান্দরবানে সেনাবাহিনীর  অভিযানে অস্ত্রসহ  আটক ৯

বান্দরবান জেলার সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের পুনর্বাসন চাকমা পাড়া ও ইমানুয়েল ত্রিপুরা পাড়ায় আলীকদম সেনা জোনের সাঁড়াশি অভিযানে একটি আঞ্চলিক Read more

শাকিব খানের স্টোরিতে বড় ছেলে আব্রাম খান জয়
শাকিব খানের স্টোরিতে বড় ছেলে আব্রাম খান জয়

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও সরগরম দেশের বিনোদন অঙ্গন। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীর ও Read more

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১ জুলাই) মুন্সীগঞ্জ আমলী আদালত-১ Read more

মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে Read more

পাকিস্তানে ৭টি ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা
পাকিস্তানে ৭টি ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা

পাকিস্তানের করাচিতে সড়ক দুর্ঘটনায় ২ ভাইবোন নিহত হয়েছেন। রোববার ভোরে করাচির রশিদ মিনহাস রোডে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ওই দুজনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন