ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও সরগরম দেশের বিনোদন অঙ্গন। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীর ও তার মা শবনম বুবলীকে নিয়ে ঘুরতে দেখা যায় এই জনপ্রিয় অভিনেতাকে। বিষয়টি নিয়ে শুরু হয় জোর গুঞ্জন।এমন অবস্থায় অপু বিশ্বাসের মন্তব্য ও প্রতিক্রিয়ার অপেক্ষায়ও ছিল নেটিজেন-ভক্তরা। যদিও এসব নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি শাকিবের এই প্রাক্তন স্ত্রীকে। তবে শাকিবের কাছে অপু কিংবা বুবলীর অবস্থান কেমন, তা কারোই অজানা নয়।শাকিবের ঘনিষ্ঠ ও ভক্তরা মনে করেন, দুই সন্তানের জন্য সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করেন শাকিব। নায়ক যাই করেন, সবটাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে। বাবা হিসেবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি। কোনোভাবেই যাতে ভাঙা দাম্পত্যের প্রভাব সন্তানদের ওপর না পড়ে, তা নিশ্চিত করতেই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সৌজন্য সম্পর্ক বজায় রাখেন।শনিবার (৯ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পেজের স্টোরিতে একটি ছবি শেয়ার করে নেন শাকিব। তাতে দেখা যায় বড় ছেলে আব্রাম খান জয়কে। তাতে শাকিব খান লিখেছেন, ‘মিস ইউ পাপা’।বুবলীর সঙ্গে একফ্রেমে আসার পর ভক্তদের অনেকে প্রশ্নও ছোঁড়েন, ‘বুবলীর ছেলে শেহজাদকে পেয়ে অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়কে এড়িয়ে গেলেন কী না শাকিব খান!’ আদতে তা নয়! ভক্তদের এমন জল্পনায় এবার জল ঢাললেন ঢালিউড মেগাস্টার।তবে বিতর্ক এড়াতে নয়। বাস্তবেই নিজের দুই সন্তানকে সমানভাবে ভালোবাসেন শাকিব। যুক্তরাষ্ট্রে মাস খানেক হলো অবস্থান করছেন নায়ক। সেখানে ছোট ছেলে শেহজাদ খান বীরকে পেলেও আরেক সন্তান আব্রাম খান জয়কে পাননি তিনি। আরও কিছুদিন নাকি সেখানে থাকবেন শাকিব। এমন সময় নিজের বড় ছেলের প্রতি আবেগঘন হয়ে পড়লেন এই নায়ক; তাকে মিস করতে শুরু করলেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম, সম্পাদক রফিক
আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম, সম্পাদক রফিক

দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনার আটপাড়ায় উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এতে ব্যালটের মাধ্যমে ভোটে Read more

কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা, দেখে ফেলায় ২ জনকে কুপিয়ে জখম
কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা, দেখে ফেলায় ২ জনকে কুপিয়ে জখম

নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ও খুন হয় আরজু নামের এক কলেজ ছাত্রী। বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে Read more

দক্ষিণ সিটি মেয়রের মেয়াদ শেষ, শপথ নেওয়ার সুযোগ নেই: আসিফ
দক্ষিণ সিটি মেয়রের মেয়াদ শেষ, শপথ নেওয়ার সুযোগ নেই: আসিফ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুনদের শপথ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, Read more

দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন
দেওয়ানগঞ্জে বর্নাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন

সারাদেশের ন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ (১৪৩২) উদযাপন উপলক্ষে Read more

ত্রিশালে ওভারব্রীজের অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা
ত্রিশালে ওভারব্রীজের অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা

ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের দরিরামপুর বাস স্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘবে ফুট ওভারব্রিজে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন