মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১ জুলাই) মুন্সীগঞ্জ আমলী আদালত-১ এ বিচারক আশিকুর রহমান এ আদেশ দেন। পরে ফয়সাল বিপ্লবকে মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়।এর আগে গত ২২ জুন একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় ফয়সাল বিপ্লবকে ঢাকার মনিপুরীপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সোমবার (৩০ জুন) ফয়সাল বিপ্লবকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুন্সীগঞ্জে আনা হয়। রাত সোয়া ৭টার দিকে মুন্সীগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদল তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে। উল্লেখ্য, ২০২৪ সালের পল্টন থানায় বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফয়সাল বিপ্লবকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তখন বিচারক মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এছাড়া, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে’ গুলি ও বোমা হামলার ঘটনায় তিনজন নিহত এবং দুই শতাধিক আহত হন। এতে দায়ের হওয়া মামলাগুলোর অন্যতম প্রধান আসামি ছিলেন ফয়সাল বিপ্লব।এ বিষয়ে কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মিয়া বলেন, ‘সজল হত্যা মামলায় ফয়সাল বিপ্লবের ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় নদী থেকে পুরুষের ভাসমান লাশ উদ্ধার
মোংলায় নদী থেকে পুরুষের ভাসমান লাশ উদ্ধার

মোংলার পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ Read more

গজারিয়ায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি, আতঙ্কিত এলাকাবাসী
গজারিয়ায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি, আতঙ্কিত এলাকাবাসী

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে শনিবার (২৮ মার্চ)  দিবাগত রাতে একযোগে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় Read more

হামলা করেও থামানো যাচ্ছে না গাজামুখী ত্রাণবাহী নৌবহর
হামলা করেও থামানো যাচ্ছে না গাজামুখী ত্রাণবাহী নৌবহর

ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইউরোপ থেকে ত্রাণ সহায়তা নিয়ে সমুদ্রপথে একটি নৌবহর দিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই অভিযানকে নিরাপত্তা Read more

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিক বিদেশী রিভলবারসহ গ্রেফতার
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিক বিদেশী রিভলবারসহ গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক (৩৬)-কে রাজধানীর সবুজবাগ থেকে একটি বিদেশি রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে Read more

পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাসে আহত জবির ২৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে
পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাসে আহত জবির ২৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের লং মার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন