ময়মনসিংহের নান্দাইলের কৃতি ফুটবলার মিলি আক্তার দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে পুরস্কার লাভ করেছেন। যুব পর্যায়ে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে পুরস্কার পাওয়ায় আনন্দে মেতেছে তার নিজ এলাকা নান্দাইলের চন্ডীপাশার ইউনিয়নের বারইগ্রাম। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনবদ্য অবদান রেখেছেন গোলরক্ষক মিলি আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মিলি জিতেছেন টুর্নামেন্টসেরা গোলরক্ষকের পুরস্কার। গতকাল সোমবার বসুন্ধরার কিংস অ্যারেনায় শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মিলির কেনা এলইডি টিভিতে তার মা, ভাইবোন, আত্মীয়স্বজন সবাই একত্রে খেলা উপভোগ করেন। খেলা শেষে মিলি যখন সেরা গোলরক্ষকের পুরস্কার নেন, তখন আনন্দে অনেকেই পটকা ফোটান এবং মিষ্টিমুখ করেন। মিলির মা আনোয়ারা বেগম বলেন, ‘আমার মেয়ে সবার সেরা পুরস্কার পাইছে। এতে আমার বুকটা আনন্দে ভইর‌্যা গেছে। আমরা সবাই খুব খুশী। আমার মিলির জন্য সবাই দোয়া করবেন।’ বাবা সামছুল বলেন, ‘আমার মিলি সেরা খেলোয়াড় হইছে। গর্বে বুকটা আমার ভইরা গেছে। আমি চাই মিলি দেশের লাইগ্যা আরো সম্মান আনুক।’ নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, ‘ফুটবলার মিলি আক্তার আমাদের নান্দাইলের গর্ব। মিলি দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হওয়ায় আমরা নান্দাইলবাসী গর্বিত। মিলি এলাকায় এলে তাকে সংবর্ধনা দেওয়া হবে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

নতুন ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭৫৬ কোটি Read more

বরগুনায় জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ
বরগুনায় জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জেলেদের অভিযোগ তাদের নাম তালিকায় থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ
নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে Read more

ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার পাপুয়া উপকূলে ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া Read more

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন