নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। সোমবার (২৭ অক্টোবর) ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো মো. সাগর ইসলাম হৃদয় (৩০) এবং মো. অনিক (২৫)। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, গ্রেফতারকৃতরা মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও ছিনতাইয়ের কাজ করতো। ভোরে পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে একটি স্টিল বডির ধূসর রঙের খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের মোটরসাইকেল এবং নগদ ১,২৫০ টাকা উদ্ধার করা হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করে যে, তারা খেলনা পিস্তল ব্যবহার করে ছিনতাই ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে। গ্রেফতারকৃত সাগর ইসলাম হৃদয়ের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং অনিকের বিরুদ্ধে একই থানায় একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝালকাঠিতে নিজ ঘরে মিলল ছাত্রীর ঝুলন্ত মরদেহ
ঝালকাঠিতে নিজ ঘরে মিলল ছাত্রীর ঝুলন্ত মরদেহ

ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট-সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসা থেকে সুরাইয়া আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ Read more

বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি
বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি

বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৬ এপ্রিল) সকালে Read more

গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি
গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলি বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির বিমান বাহিনীর পাইলট, কর্মকর্তা এবং সৈনিকসহ অন্তত ৯৭০ Read more

জীবননগরে ডিবির অভিযানে এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২
জীবননগরে ডিবির অভিযানে এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

চুয়াডাঙ্গার জীবননগরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দু'মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের Read more

গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ মরদেহ তোলা হবে। শহীদ Read more

জরুরি সহায়তা চাইলো আফগানিস্তান, ধ্বংসস্তূপে চাপা পড়েছে পুরো গ্রাম
জরুরি সহায়তা চাইলো আফগানিস্তান, ধ্বংসস্তূপে চাপা পড়েছে পুরো গ্রাম

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। গভীর রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন