ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সকল ইন্টার্ন, নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষার্থীবৃন্দ।রবিবার (০৪ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে কিশোরগঞ্জ জেলার সকল ইন্টার্ন, নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। তার আগে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গুরুদয়াল সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারা ‘ডিপ্লোমা চাই,  ডিগ্রির স্বীকৃতি নার্সদের অবমূল্যায়ন চলবে না’,  ‘ডিপ্লোমা মানেই ডিগ্রি হোক’ ইত্যাদি স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, উচ্চমাধ্যমিক শেষ করে নার্সিং কোর্সে ভর্তি হয়ে তিন বছর শিক্ষা জীবন শেষে ছয় মাস ইন্টার্নশিপ শেষ করার পরও আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে উচ্চমাধ্যমিক পাশ। আমাদের বেলায় এমন বৈষম্য কেন? এতে আমাদের শিক্ষার অবমূল্যায়ন হচ্ছে। তারা আরও বলেন, সমাজ আমাদের হেয় করছে। বৈষম্যহীন বাংলাদেশে আমরা আর বৈষম্য চাই না।  নার্সিং শিক্ষায় বিরাজমান চরম বৈষম্য ও অবমূল্যায়ন পরিহারপূর্বক অতি দ্রুত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স সমমান করার দাবি জানান শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়াও ঘোষণা দেয়া হয়।সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসিডেন্ট আব্দুল হামিদ নার্সিং ইনস্টিটিউট নুরুজ্জামান আকাশ,  কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন নার্সিং ৩য় বর্ষের শিক্ষার্থী দিনা আক্তার, তামান্না আক্তার প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিতর্কের মুখে ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি
বিতর্কের মুখে ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নতুন হল কমিটি ঘোষণার মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই চারটি হলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি Read more

বাংলাদেশের সঙ্গে পাল্লা দিতে মুক্ত বাণিজ্য চুক্তি জরুরি: ভারতের ভাইস প্রেসিডেন্ট
বাংলাদেশের সঙ্গে পাল্লা দিতে মুক্ত বাণিজ্য চুক্তি জরুরি: ভারতের ভাইস প্রেসিডেন্ট

বিশ্ববাজারে বস্ত্র ও পোশাক রপ্তানিতে বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আরও বেশি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার প্রয়োজনীয়তার Read more

শেষ মুহূর্তে জমজমাট গলাচিপার কোরবানির হাট, বৃষ্টিতে বেচাকেনা কম
শেষ মুহূর্তে জমজমাট গলাচিপার কোরবানির হাট, বৃষ্টিতে বেচাকেনা কম

পটুয়াখালীর গলাচিপায় শেষ মুহূর্তে কোরবানির গরুর হাটগুলো জমে উঠেছে, বেড়েছে পশুর আমদানি। তবে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে হাটে ভিড় Read more

দুদক সচিব খোরশেদা ইয়াসমীন ওএসডি, ৭ কর্মকর্তাকে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত
দুদক সচিব খোরশেদা ইয়াসমীন ওএসডি, ৭ কর্মকর্তাকে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত

অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৪ Read more

নাগরপুরে ট্রলির চাপায় শিশুর মৃত্যু
নাগরপুরে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

টাঙ্গাইলের নাগরপুরে বেপরোয়া গতির ট্রলির চাকায় পিষ্ট হয়ে আলিফা (৮) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা Read more

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ
নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

নোয়াখালী জেলা সিভিল সার্জন কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় লিখিত পরীক্ষা বাতিল করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন