রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য হটলাইন চালু করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে এ মর্মান্তিক ঘটনা দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছে শতাধিক। নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নাম্বার সমূহ-১। মিলিটারি রেস্কিউ ব্রিগেড  01769024202সিএমএইচ বার্ন ইউনিট  01769016019সিএমএইচ ইমার্জেন্সি  01769013311২। মাইলস্টোন স্কুল Admin Officer  01814774132‬Vice Principal  01771111766৩। ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার  999বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সাথে সংযোগ করিয়ে দিবে।এ ছাড়া জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইমার্জেন্সি হটলাইন নম্বর চালু করা হয়েছে। হটলাইন নম্বরটি হলো ০১৯৪৯০৪৩৬৯৭।জানা যায়, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।বিমান বিধ্বস্তের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।দুপুর ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় স্বর্ণের বার সহ নারী চোরাকারবারি আটক
চুয়াডাঙ্গায় স্বর্ণের বার সহ নারী চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত নারীর নাম মোছাঃ আসমা Read more

ফেসবুকে ফাঁস রাবির প্রবেশপত্র, সুপারিশকারী জামায়াত নেতা!
ফেসবুকে ফাঁস রাবির প্রবেশপত্র, সুপারিশকারী জামায়াত নেতা!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগে সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা লতিফুর রহমানের সুপারিশ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের Read more

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের সব Read more

টিভিতে আজকের খেলা (২৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৯ আগস্ট)

আজ প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামছে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা। রাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে রশিদ খানরা।১ম ওয়ানডেজিম্বাবুয়ে-শ্রীলঙ্কাবেলা ১-৩০ মি., টি স্পোর্টসত্রিদেশীয় Read more

মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত যুবক নিহত
মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত যুবক নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষের ছুরিকাহত হয়ে ১৭ দিন পর কাউছার খান (২০) নামে এক যুবক মারা গেছেন।শনিবার (২৪ আগস্ট) Read more

শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণ
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার হাজী মার্কেট এলাকা থেকে পিস্তল ঠেকিয়ে এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল পৌনে ৫টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন