ভোলায় অটোরিকশার চাপায় সাহাদ (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাহাদ ওই ওয়ার্ডের হাসনাইন আহমেদের ছেলে।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ফুফাতো বোনের বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বের হন সাহাদ। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য অটোরিকশা ভাড়া করার সময় অসাবধানতাবশত সাহাদ তার মায়ের হাত থেকে ছুটে দৌড় দিলে অপর দিক থেকে আসা একটি অটোরিকশায় চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের পারমাণবিক স্থাপনায় ফের হামলার হুমকি: ট্রাম্প
ইরানের পারমাণবিক স্থাপনায় ফের হামলার হুমকি: ট্রাম্প

গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করা হলে মার্কিন সৈন্যদের নতুন করে হামলার নির্দেশ Read more

কলম্বিয়ায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
কলম্বিয়ায় ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল Read more

কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ
কুমিল্লায় আইনজীবী হত্যা মামলায় বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় কুমিল্লা মহানগর বিএনপির নেতা ইসতিয়াক সরকার বিপুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) Read more

পদ্মায় গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ
পদ্মায় গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে ৪জন বন্ধু গোসলে নেমে আল আমিন (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ৩টায় Read more

রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০
রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন