কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে ৪জন বন্ধু গোসলে নেমে আল আমিন (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ৩টায় মিরপুর উপজেলার বহালবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর এলাকায় পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায় সে।নিখোঁজ আল আমিন উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর সরদারপাড়া এলাকার আজিজুল প্রামাণিকের ছেলে। সে বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ৩টায় আলামিন সহ তিন বন্ধু পদ্মা নদীতে গোসল করতে যায়। এ সময় দুই বন্ধু নদীর গভীরে চলে যায়। বাকি দুই বন্ধু নদীর কিনারায় গোসল করছিল। এ সময়ে  নদীর গভীর থেকে এক বন্ধু ফিরে আসতে পারলেও আলামিন আর না ফিরে আসতে পেরে সে নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা নদীতে জাল টেনে  উদ্ধার কাজ চালায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাসিম আহমেদ বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। সেই সঙ্গে খুলনা থেকে ডুবুরি দলকেও জানানো হয়েছে তারা ঘটনাস্থলে রওনা করেছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, নিখোঁজ স্কুলছাত্র উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। তাদের স্থানীয়ভাবে থানা পুলিশের সদস্যরা সহায়তা করছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, কথাটি কতটা সঠিক
মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, কথাটি কতটা সঠিক

আমাদের সমাজে অনেককে একটি কথা বলতে শোনা যায় যে, মৃত্যুর পর ভাই-বোনের আর কখনো দেখা হবে না। অনেকে এই কথাটি Read more

মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান
মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৯ দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৯টি দোকান। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রার Read more

মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের
মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের

মাগুরা শহরে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) Read more

২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, এদের অনেকেই ভোট দিয়ে যেতেন: সিইসি
২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, এদের অনেকেই ভোট দিয়ে যেতেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। Read more

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন
সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের একটি চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ২টি বগি পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত Read more

থানায় অভিযোগ করেও ধর্ষণের হাত থেকে রক্ষা পেলেন না নারী শ্রমিক
থানায় অভিযোগ করেও ধর্ষণের হাত থেকে রক্ষা পেলেন না নারী শ্রমিক

কুপ্রস্তাবে রাজি না হওয়া সেই নারী গার্মেন্টস কর্মী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন