কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় কুমিল্লা মহানগর বিএনপির নেতা ইসতিয়াক সরকার বিপুকে রাজনৈতিকভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিপুর বড় ভাই ইমতিয়াজ সরকার নিপু।সংবাদ সম্মেলনে ইমতিয়াজ নিপু দাবি করেন, ইসতিয়াক সরকার বিপু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং সম্প্রতি ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হওয়ার পর থেকে তাকে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে দেখাতে শুরু করলে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা ও বিএনপির ভেতরের বিরোধী মহল মিলে ষড়যন্ত্র শুরু করে। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি। তিনি বলেন, এরই অংশ হিসেবে ৫ আগস্ট আইনজীবী আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডে তাকে জড়ানোর চেষ্টা চলছে।ইমতিয়াজ নিপু সংবাদ সম্মেলনে আরো জানান, আইনজীবী আবুল কালাম হত্যাকাণ্ডের দিন দুপুরে বিপু বিজয় মিছিল নিয়ে পূবালী চত্বরে যান এবং বিকেলে পুলিশের অনুরোধে কোতোয়ালি থানায় উপস্থিত হয়ে সেখানেই অবস্থান করেন। থানার সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে বিষয়টি প্রমাণিত হলেও পরে ১৬৪ ধারার এক জবানবন্দির মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে তার নাম মামলায় সংযুক্ত করা হয়। এছাড়া, ঐ জবানবন্দি প্রদানকারী ব্যক্তি মামলার এজাহারের আসামি নন, বরং অন্য মামলায় গ্রেফতারের পর প্ররোচনায় এই নাম উল্লেখ করেন।তিনি আরও দাবি করেন, আইনজীবী হত্যা মামলার বাদীও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে জানিয়েছেন যে তিনি ইসতিয়াক সরকার বিপু নামে কাউকে চেনেন না এবং প্রথমবার সাংবাদিকের কাছ থেকেই নামটি শুনেছেন।নিপু ও উপস্থিত বিএনপির নেতাকর্মীরা বলেন, নিহত আবুল কালাম আজাদ বিএনপি ঘরানার মানুষ ছিলেন এবং তার হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ। নিহত আইনজীবীর পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু বিচার হোক, আমরাও চাই, তবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নির্দোষ মানুষকে হয়রানি করা যাবে না।এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা এস আলম, ১১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ জহিরুল হক, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আলম তিতাস, সহ-সভাপতি কামরুল আহসান মামুন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফখরুল আলম উল্লাস।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক প্রকৌশলী অধিকার আন্দোলনের
ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক প্রকৌশলী অধিকার আন্দোলনের

আগামীকাল বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। আজ বুধবার Read more

কুয়েতে মদ্যপানে ২৩ জনের মৃত্যু, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬৭
কুয়েতে মদ্যপানে ২৩ জনের মৃত্যু, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬৭

কুয়েতে বিষাক্ত মদ তৈরি ও সরবরাহের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বিষাক্ত এই মদ কেলেঙ্কারির ঘটনায় গত Read more

জাকসুতে ভিপি জিতু, অন্য পদে শিবিরের জয়জয়কার
জাকসুতে ভিপি জিতু, অন্য পদে শিবিরের জয়জয়কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ছাত্রশিবির মনোনীত প্যানেলের Read more

মধ্যরাতে ধানমন্ডি-৩২ নম্বরে আগুন-ভাঙচুর
মধ্যরাতে ধানমন্ডি-৩২ নম্বরে আগুন-ভাঙচুর

গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান Read more

নেপালে-বিক্ষোভ চলমান, কারাগার থেকে বন্দিদের পলায়ন
নেপালে-বিক্ষোভ চলমান, কারাগার থেকে বন্দিদের পলায়ন

প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও অস্থিরতা কমছে না নেপালে। এখনও দেশের অনেক জায়গায় বিক্ষোভ করছেন ক্ষুব্ধ ছাত্র-জনতা। ঘটেছে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন