রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া অনেকে হতাহত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এমন মর্মান্তিক ঘটনায় বেশ মর্মাহত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মাইলস্টোন কলেজের জন্য দোয়া চেয়ে লেখেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই  প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বি*ধ্ব*স্ত।’এছাড়া বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও মাইলস্টোন কলেজের জন্য দোয়া চেয়েছেন। গতকাল পাকিস্তানের বিপক্ষে ফিফটি করা পারভেজ হোসেন ইমনও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।স্পিনার শেখ মেহেদী সবাইকে সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে লিখেছেন, ‘মাইলস্টোন কলেজের ওপরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। সবাই দোয়া করুন। সবাই সাহায্যে এগিয়ে আসুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।’  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘হে আল্লাহ, আহতদের জন্য কষ্ট কমিয়ে দিন এবং বিমান দুর্ঘটনায় নিহতদের জান্নাত দান করুন।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামে চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে এলাকায় চুরির অপবাদে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও Read more

গণঅভ্যুত্থানের সৈনিকেরা এখনও রাজপথে আছে: নাহিদ
গণঅভ্যুত্থানের সৈনিকেরা এখনও রাজপথে আছে: নাহিদ

‘গণঅভ্যুত্থানের আন্দোলনে যারা ছিল, তারা এখনও রাজপথে আছে। কেউ যদি মনে করেন আবারও পুরোনো বন্দোবস্ত, দখলদার কিংবা সন্ত্রাসী রাজনীতি করবেন, Read more

হোমনায় হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় অগ্নিকাণ্ড
হোমনায় হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় অগ্নিকাণ্ড

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে Read more

আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা
আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা

ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন এই নীতিতে ১০৭টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে ভিসা নিতে হবে Read more

গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ
গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামী ৭ই এপ্রিল, সোমবার, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’-তে অংশগ্রহণের ঘোষণা Read more

বুটেক্স অ্যাপারেল ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
বুটেক্স অ্যাপারেল ক্লাবের  নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাপারেল ক্লাবের ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ৪৬তম ব্যাচের অ্যাপারেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন