রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।আজ সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এরিয়ায় এই দুর্ঘটনা ঘটে। উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিমানটি বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে এখনো বিস্তারিত কিছু জানায়নি।মিজানুর রহমান নামে মাইলস্টোন কলেজের একজন কর্মকর্তা সময় সংবাদকে জানান, কলেজ এরিয়ার মাঝে বিমানটি পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। এতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এছাড়া অনেক হতাহত হয়েছেন বলেও জানিয়েছেন।এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে। মানুষজনকে ছোটাছুটি করতেও দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত হতে পারেনি সময় সংবাদ।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাঝরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে
মাঝরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মধ্যরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করা হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র Read more

দেশের ৩৬ জেলায় তাপপ্রবাহ
দেশের ৩৬ জেলায় তাপপ্রবাহ

দেশের ৩৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে Read more

সাগরে লঘুচাপের আভাস, ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা
সাগরে লঘুচাপের আভাস, ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এতে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় একটি Read more

নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আইন উপদেষ্টা
নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে: আইন উপদেষ্টা

নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা Read more

ওসির সঙ্গে দেখা করতে পারেন না সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা সভায় অসন্তোষ
ওসির সঙ্গে দেখা করতে পারেন না সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা সভায় অসন্তোষ

গুরুদাসপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হকের সঙ্গে সাধারণ মানুষের দেখা করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। মুঠোফোনেও তাকে পাওয়া যায় না Read more

দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক
দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন