খাগড়াছড়িতে রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।এনসিপি জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে এই বিশাল বহর বিএনপিতে শামিল হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। নবাগত নেতা-কর্মীরা তার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।অনুষ্ঠানে বিপ্লব ত্রিপুরা এনসিপি ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দাঁড়িপাল্লায় মাপে কম আছে। পাহাড়ি জাতিগোষ্ঠী দাঁড়িপাল্লার এসব মারপ্যাঁচ বোঝে না। বিশেষ করে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট আমরা মেনে নিতে পারিনি।বিপ্লব ত্রিপুরা আরও বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনি জোট আমরা মানতে পারিনি। তাই জেলা কমিটি, দীঘিনালা ও সদর উপজেলা কমিটির বিভিন্ন পদ থেকে ২১ জন পদত্যাগ করে ৩ শতাধিক কর্মী নিয়ে বিএনপিতে যোগদান করছি। পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে আগামীতে বিএনপির সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সদ্য যোগদানকারীরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২, আহত অন্তত ১০

চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ Read more

‘ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব’
‘ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব’

ফেব্রুয়ারির মধ্যেই পাচারের অর্থের একটি অংশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে Read more

মৃত্যু সবসময় স্মরণে রাখতে হবে: জামায়াত সেক্রেটারি জেনারেল
মৃত্যু সবসময় স্মরণে রাখতে হবে: জামায়াত সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 'আমাদের মৃত্যুকে সকল সময় স্মরণে রাখতে হবে। আমাদের মৃত্যুর সময় Read more

পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করতে গিয়ে হাত বিচ্ছিন্ন, নারী শ্রমিকের মৃত্যু
পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করতে গিয়ে হাত বিচ্ছিন্ন, নারী শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তেলের মিলে কাজ করতে গিয়ে হাত বিছিন্ন হয়ে সাথী দেবনাথ (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার (২৫ Read more

গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৫
গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত Read more

১১৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন
১১৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অধীনে এখন পর্যন্ত ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের মধ্যে ১১১ পুরুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন