রাজধানী ঢাকায় আজ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের প্রথমার্ধের পুরো সময়জুড়ে থাকতে পারে মেঘলা আকাশ। ফলে তাপমাত্রাও আগের তুলনায় সামান্য পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আজ আংশিক মেঘলা আকাশসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার আভাস রয়েছে।এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।এর আগে, শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।এ ছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
জীবননগর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বিএসএফ বদরউদ্দীন নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। বুধবার (০১ অক্টোবর) বেলা ১১ টার সময় Read more

বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, সেই ছেলেসহ গ্রেফতার ৩
বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা, সেই ছেলেসহ গ্রেফতার ৩

নওগাঁয় বিলকিস আক্তার (৭০) নামে এক বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া সেই ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ Read more

চুনারুঘাটে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই আটক
চুনারুঘাটে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই আটক

হবিগঞ্জের চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রয়েল মিয়া (২৪) খুন হয়েছে। ঘাতক ছোট ভাই জসিম (২২)-কে মিয়াকে চুনারুঘাট পুলিশ Read more

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ Read more

মাদুরোকে আটকের আগেই বাজি ধরে প্রায় সাড়ে ৪ লাখ ডলার জিতলেন জুয়াড়ি
মাদুরোকে আটকের আগেই বাজি ধরে প্রায় সাড়ে ৪ লাখ ডলার জিতলেন জুয়াড়ি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যে যুক্তরাষ্ট্রের হাতে আটক হতে যাচ্ছেন, সেই ঘোষণা আসার আগেই বিষয়টি নিয়ে বড় অঙ্কের বাজি ধরেছিলেন Read more

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ শুনানি ১৯ জুন
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ শুনানি ১৯ জুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন