প্রতিদিন ভোরে যখন কাবুলের শুষ্ক পাহাড়ে সূর্য উঁকি দেয়, তখন পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলো ঘুম থেকে জেগে ওঠে। এরপর তাদের প্রথম কাজ হয়, পানির সন্ধান করা। সম্প্রতি এক বালতি পানি পাওয়া যেন সোনার হরিণ হাতে পাওয়ার মতো ব্যাপার হয়ে উঠেছে। আফগানিস্তানের রাজধানীতে পানির তীব্র সংকট। ইদানিং রেশনিং পদ্ধতিতে পানি সরবরাহ হচ্ছে। প্রতিদিন সকালে পাড়ায় পাড়ায় পানির ট্যাঙ্কার আসে। যখনই ট্যাঙ্কারের শব্দ কানে আসে, চার সন্তানের মা ৪২ বছর বয়সি রাহেলা কয়েকটা বালতি আর পাত্র নিয়ে দৌড়ে রাস্তায় চলে যান। ট্যাঙ্কার থেকে সেই বালতি ও পাত্রগুলো ভরে দেয়া হয়। রাহেলার পরিবারে যতটুকু পানির প্রয়োজন, ততটুকু পাওয়া যায় না। এরপরও যতটুকু পাওয়া যায়, তা খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয়। রাহেলা জানান, পরিবারে পানি সরবরাহ সবসময় কম থাকে এবং প্রতি লিটার পানি অনেক দামি। তিনি বলেন, ‘আমরা পর্যাপ্ত পানি পাচ্ছি না। এটা এত বড় সমস্যা যা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে।’  কাবুল আস্তে আস্তে ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে। পরিস্থিতি এমন দিকে যাচ্ছে, যার ফলে কাবুল খুব শিগগিরই আধুনিক ইতিহাসের প্রথম পানিশূন্য রাজধানী হয়ে উঠতে পারে বলে মনে করছে অলাভজনক সংস্থা মার্সি কর্পস। এই সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদন মতে, প্রায় ৬০ লাখের বেশি মানুষের শহর কাবুলে আগামী পাঁচ বছরের মধ্যেই পানি ফুরিয়ে যেতে পারে এবং এই সংকট অর্থনৈতিক পতনের দিকে নিয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের সংকট এবং মাটির নিচ থেকে অবিরাম অতিরিক্ত পানি উত্তোলনের কারণে গত দশকে কাবুলের ভূগর্ভস্থ পানির স্তর ২৫-৩০ মিটার নিচে নেমে গেছে এবং শহরের প্রায় অর্ধেক ভূগর্ভস্থ বোরওয়েল বা কূপ ইতিমধ্যেই শুকিয়ে গেছে। আফগানিস্তানের রাজধানীর একটি বিশাল অংশ ভূগর্ভস্থ বোরওয়েল খননের ওপর নির্ভরশীল। পানির স্তর কমে যাওয়ায় মানুষ পানির উৎস খুঁজতে আরও গভীরে বা বিভিন্ন স্থানে খনন করছে। জাতীয় পরিসংখ্যান অধিদফতরের ২০২৪ সালের আগস্টের একটি প্রতিবেদন অনুযায়ী, সারা দেশে প্রায় তিন লাখ ১০ হাজার খনন করা কূপ রয়েছে। মার্সি কর্পসের প্রতিবেদন অনুসারে, কাবুলে প্রায় এক লাখ ২০ হাজার অনিয়ন্ত্রিত বোরওয়েল আছে বলে অনুমান করা হয়। ২০২৩ সালের জাতিসংঘের এক প্রতিবেদনে দেখা যায়, কাবুলের প্রায় ৪৯ শতাংশ বোরওয়েল শুকিয়ে গেছে। বাকিগুলো মাত্র ৬০ শতাংশ কার্যক্ষমতায় চলছে। শহরটিতে বছরে ৪ কোটি ৪০ লাখ ঘনমিটার পানি উত্তোলন করা হচ্ছে, যা প্রাকৃতিক উপায়ে মাটির নিচে পানি জমা হওয়ার পরিমাণের চেয়ে অনেক বেশি। যদি এই ধারা চলতে থাকে তাহলে ২০৩০ সালের মধ্যে কাবুলের পানির উৎসগুলো শুকিয়ে যেতে পারে, যা শহরের প্রায় ৩০ লাখ বাসিন্দাকে বাস্তুচ্যুত করতে পারে। ২০০১ সালে কাবুলের জনসংখ্যা ছিল ১০ লাখেরও কম, যা এখন প্রায় ৬০ লাখে পৌঁছেছে। আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন দুই দশকের সামরিক আগ্রাসনও এই সংকটে ভূমিকা রেখেছে। এই হস্তক্ষেপের ফলে দেশের অন্যান্য অঞ্চলে শাসনব্যবস্থা দুর্বল হয়ে পড়ে ও অনেক মানুষ কাবুলে চলে আসতে বাধ্য হয়, যা শহরের সম্পদের ওপর চাপ বাড়ায়। আফগানিস্তান পানি ও পরিবেশ পেশাদার নেটওয়ার্কের সদস্য নাজিবুল্লাহ সাদিদ অবশ্য বলেন, রাজধানী শহর কখন পুরোপুরি শুকিয়ে যাবে, তা নির্দিষ্ট করে বলা অসম্ভব। তবে কাবুলের পানির সমস্যা অত্যন্ত গুরুতর।  তিনি বলেন, আমরা জানি যে, ভূগর্ভস্থ পানির স্তর আরও কমে যাওয়ার সঙ্গে সঙ্গে গভীর পানির ধারণক্ষমতাও কমতে থাকে— ভূগর্ভস্থ পানিকে একটি ক্ষয়প্রাপ্ত জলাধার হিসেবে কল্পনা করুন। তিনি আরও যোগ করেন, আমরা জানি যে শেষটা কাছে। তথ্যসূত্র: আল জাজিরা ও সিএনএন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি

ইরানে ২৪দিন ধরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর মধ্যে বিশ্বস্ত বন্ধু তেহরানের প্রতি বেশ কয়েকবার সহযোগিতার বার্তা দিয়েছে বেইজিং। Read more

নাফনদীর মোহনায় আরাকান আর্মির ধাওয়া, ট্রলার ডুবি
নাফনদীর মোহনায় আরাকান আর্মির ধাওয়া, ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে নাফনদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবে Read more

শূন্য থেকে শুরু করার ঘোষণা রিয়ালের নতুন কোচের
শূন্য থেকে শুরু করার ঘোষণা রিয়ালের নতুন কোচের

মাত্র ৭ মাসের মাথায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব হারিয়েছেন জাবি আলোনসো। তার পরিবর্তে নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়াকে নিয়োগ দিয়েছে ক্লাবটি। দায়িত্ব Read more

নোয়াখালীতে পৃথক ঘটনায় নিহত ২, এলাকায় উত্তেজনা
নোয়াখালীতে পৃথক ঘটনায় নিহত ২, এলাকায় উত্তেজনা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ দুটি হত্যাকাণ্ড ঘটে Read more

জাপানভিত্তিক আন্তর্জাতিক বৃত্তি পে‌লেন বাকৃবির ১২ শিক্ষার্থী
জাপানভিত্তিক আন্তর্জাতিক বৃত্তি পে‌লেন বাকৃবির ১২ শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন শিক্ষার্থী জাপানভিত্তিক সংস্থা ‘নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন’ (এনইএফ) থেকে আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি পেয়েছেন। সোমবার (১২ Read more

মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ
মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ

বিমান দুর্ঘটনায় নিহত-আহত পরিবারের ৯ দফা দাবির স্মারকলিপি গ্রহণে অনীহা প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ।  মিডিয়ার উপস্থিতির কারণ দেখিয়ে স্মারকলিপি গ্রহণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন