নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার ও মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ দুটি হত্যাকাণ্ড ঘটে বলে জানায় নিহতের স্বজনেরা। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত বিজয় উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামের আশরাফ আলী হাজী বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।অপরদিকে, মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজনের মারধরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে রাজাপুর গ্রামের আব্দুর রহমান ওরফে শুক্কুর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মারধরে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি। তবে পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এলাকাবাসী জানায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নে রাজাপুর গ্রামের শুক্কুরকে নিজ বাড়ির সামনে রাস্তার উপরে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সালিশী বৈঠকের পর স্থানীয় কয়েকজন যুবক মিলে মারধর করে। শুক্কুর একই ইউনিয়নের মৃত আব্দুল মান্নানের ছেলে।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ডাক্তারের প্রতিবেদন অনুযায়ী শুক্কুর কিউনি জনিত অসুস্থতার কারণে মারা যায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ওমানের সালালাহ বন্দরের কাছে একটি মার্কিন লজিস্টিকস জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।শনিবার (২৮ মার্চ) দেশটির Read more

প্রায় আশি বছর আগেকার কলকাতা ও নোয়াখালী দাঙ্গা নিয়ে ভারতে নতুন বিতর্ক
প্রায় আশি বছর আগেকার কলকাতা ও নোয়াখালী দাঙ্গা নিয়ে ভারতে নতুন বিতর্ক

পরিচালক বিবেক অগ্নিগোত্রীর ছবি 'দ্য বেঙ্গল ফাইলস' ভারতে মুক্তি পাচ্ছে আগামী মাসে। তিনি ছবিটি তৈরিই করেছেন ১৯৪৬ সালে যেভাবে কলকাতার Read more

দেওয়ানগঞ্জে টানা বৃষ্টিতে সড়কে ধস, ভেঙে পড়ার আশঙ্কা
দেওয়ানগঞ্জে টানা বৃষ্টিতে সড়কে ধস, ভেঙে পড়ার আশঙ্কা

জামালপুরের দেওয়ানগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে মিতালী থেকে সানন্দবাড়ী যাওয়ার পথে মিতালী বাজারের উত্তর পাশে মেইন রাস্তা ধসে গিয়ে সড়কের বেহাল Read more

সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে আব্দুল্লাহ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার কিশোর আব্দুল্লাহ খান পায়েলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২৬ মে) বিকেলে Read more

মুরগির দাম কমলেও সবজির বাজার চড়া
মুরগির দাম কমলেও সবজির বাজার চড়া

রাজধানীর বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে আরও বেড়েছে সবজির দাম। তবে দাম কমেছে খাসির মাংস ও সব ধরনের মুরগির। আর স্থিতিশীল রয়েছে Read more

পঞ্চগড় সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪
পঞ্চগড় সেটেলমেন্ট অফিসে দুদকের অভিযান, আটক ৪

পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অফিসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন