বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে নাফনদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সাতজন জেলে প্রাণে বেঁচে কূলের উদ্দেশে সাঁতরে উঠতে সক্ষম হয়েছেন।সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে শাহপরীর দ্বীপের বদরমোকামের ‘গরা’ এলাকায় এ ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।উদ্ধার হওয়া জেলেরা হলেন- সুলতান আহমদ, নুর কবির, কবির আহমদ, আলী হোসেন, সোনা মিয়া, গফুর আলম ও আব্দুল আমিন মাঝি।ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, টেকনাফ সদরের নতুন পল্লানপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাশেমের মালিকানাধীন ট্রলারটি শুক্রবার সকালে কায়ুকখালীয়া ঘাট থেকে সাতজন মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে যায়। কয়েকদিন মাছ শিকারের পর সোমবার দুপুরে ফেরার পথে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে ট্রলারটিকে ধাওয়া করে।ধাওয়ার মুখে মাঝি ট্রলারটি দ্রুত চালিয়ে নাফনদীর মোহনায় বদরমোকামের ‘গরা’ এলাকায় উঠিয়ে দেন। সেখানে ঢেউয়ের তীব্র আঘাতে ট্রলারটি ডুবে যায়। কয়েক লাখ টাকার মাছ, জাল ও অন্যান্য সরঞ্জাম ভেসে যায়। তবে সাতজন জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে যান।ট্রলার মালিক মোহাম্মদ হাশেম বলেন, ‘আমার ট্রলারটি এখনো ডুবে আছে। ঢেউ ও বালুর চাপে এটি ভেঙে যেতে পারে। মাছ ও জালসহ সব হারালাম।’এর কয়েক ঘণ্টা আগে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একই গোষ্ঠীর সদস্যরা নাফনদীর মোহনা থেকে আরেকটি ট্রলারসহ সাতজন জেলেকে ধরে নিয়ে যায়। ওই ট্রলারটির মালিক টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার উমর ছিদ্দিক।ট্রলার মালিক সমিতির নেতা আবুল কালাম জানান, গত ২০ দিনে অন্তত ৪০ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে রবিবার দুটি ট্রলারসহ ১৪ জেলে, শনিবার একটি ট্রলারসহ ১২ জেলে, ১২ আগস্ট একটি ট্রলারসহ ৫ জেলে এবং ৫ আগস্ট বিহিঙ্গি জালসহ ২ জেলে অপহৃত হয়েছেন।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘আরাকান আর্মির ধাওয়ায় একটি ট্রলার ডুবির খবর পেয়েছি। একই দিনে আরও একটি ট্রলারসহ সাতজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবরও রয়েছে।’ট্রলার মালিক সমিতি ও স্থানীয় জেলেদের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফনদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে অন্তত ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বজুড়ে ‘ডানপন্থীদের’ উত্থান, বাংলাদেশে?
বিশ্বজুড়ে ‘ডানপন্থীদের’ উত্থান, বাংলাদেশে?

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়বস্তু ‘ডানপন্থীদের’ উত্থান। ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া কিংবা লাতিন আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য সর্বত্রই এক Read more

কাশ্মিরে হামলায় পাকিস্তান জড়িত থাকার প্রমাণ নেই: ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
কাশ্মিরে হামলায় পাকিস্তান জড়িত থাকার প্রমাণ নেই: ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

জম্ম-কাশ্মিরের পেহেলগামে হওয়া হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ নেই বলে জানিয়েছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী Read more

‎সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
‎সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বগি থেকে খুলে যাওয়ার সময় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) Read more

মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ
মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ

মুন্সিগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজের কয়েকটি পুরাতন গাছ টেন্ডার ছাড়াই কেটে বিক্রির অভিযোগ উঠেছে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লার Read more

উত্তরার আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, পুলিশের অভিযানেও বন্ধ হচ্ছে না অসামাজিক ব্যবসা
উত্তরার আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, পুলিশের অভিযানেও বন্ধ হচ্ছে না অসামাজিক ব্যবসা

রাজধানীর উত্তরার আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপ ঠেকাতে পুলিশ অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে। নিয়মিত গ্রেফতার ও মামলার পরেও কয়েক দিনের মধ্যেই জামিনে Read more

এবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ
এবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘নিবন্ধন সনদ’ যাচাইয়ের উদ্যোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদে শিক্ষকতা করার পথ চিরতরে বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। পদক্ষেপের অংশ হিসেবে দেশের এমপিওভুক্ত শিক্ষকদের নিবন্ধন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন