বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন শিক্ষার্থী জাপানভিত্তিক সংস্থা ‘নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন’ (এনইএফ) থেকে আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি পেয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচা‌র্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ মেয়াদের জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, শিক্ষা বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন০ ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মোছা. জান্নাতি আকতার বন্যা ও মো. আল আমিন, কৃষি অনুষদের মোছা মারিয়া খান আঁচল, জুবায়ের আমিন, শাহানা ইসলাম হৃদি, নিহারিকা মোহান্ত ও মোছা. আয়েশা খাতুন, পশুপালন অনুষদের মো. ইশতিয়াক উদ্দীন খান, ফাওজিয়া ফারিহা ও মো. শরীফ হোসেন, মাৎস্যবিজ্ঞান অনুষদের উম্মে হানি মৌলি এবং সাদিয়া আফরোজ ইমা।বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘যারা আমাদের শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি যারা আজকে বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদের সবাইকে শুভকামনা জানাই। এই বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে, উচ্চশিক্ষায় তাদের অগ্রযাত্রাকে সহজ করবে। আমি আশা করবো, তোমরা তোমাদের এই অর্জন ধরে রাখবে এবং সামনে আরও ভালো ফলাফল করবে।’উল্লেখ্য, নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি প্রতিষ্ঠান। সংস্থাটি ১৯৮৯ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয়। উন্নয়নশীল দেশগুলোর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন কার্যক্রমে সহায়তা প্রদানই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে এনইএফ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে, যার মাধ্যমে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেড়শতাধিক পরিবারে পূজোর আনন্দ ছড়িয়ে দিতে পূজার ফ্রি হাট
দেড়শতাধিক পরিবারে পূজোর আনন্দ ছড়িয়ে দিতে পূজার ফ্রি হাট

শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নেত্রকোনায় প্রথমবারের মতো সনাতন ধর্মী অসহায় পরিবারের জন্য আয়োজন করা হয়েছে ‘পূজার ফ্রি Read more

কমলনগরে নড়বড়ে কাঠের সেতু, জনদুর্ভোগে ২৫ হাজার মানুষ
কমলনগরে নড়বড়ে কাঠের সেতু, জনদুর্ভোগে ২৫ হাজার মানুষ

লক্ষ্মীপুরের কমলনগরে এক হাজারের অধিক শিক্ষার্থী ও ২৫ হাজারের বেশী মানুষ চরম দুর্ভোগে রয়েছে। মাত্র তিন কিলোমিটার রাস্তার মধ্যে একটি Read more

এবার কাতারি গণমাধ্যম কার্যালয়ে হামলা চালাল ইসরাইল
এবার কাতারি গণমাধ্যম কার্যালয়ে হামলা চালাল ইসরাইল

এবার কাতারের একটি গণমাধ্যমের কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরাইল। রবিবার (২৯ মার্চ) কাতারি সংবাদমাধ্যম আল আরাবির তেহরান দপ্তরে ইসরাইলি বিমান হামলা Read more

রাজধানীতে ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে আহত ৯
রাজধানীতে ১৩ তলা থেকে লিফট ছিঁড়ে আহত ৯

রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনের লিফট ছিড়ে ৯ জনে আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে। আহতদের Read more

‘টানাপড়েন ও বয়কটের আহ্বান সত্ত্বেও ভারতের পণ্য আমদানি কমেনি বাংলাদেশে’
‘টানাপড়েন ও বয়কটের আহ্বান সত্ত্বেও ভারতের পণ্য আমদানি কমেনি বাংলাদেশে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে বিএনপির আহ্বানের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে বাংলাদেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন