মুন্সিগঞ্জ সদরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০০ কেজি ইলিশ ও ১০ লাখ মিটার জাল জব্দ করেছে। এছাড়া ইলিশ কেনাবেচার দায়ে ১২ জনকে কারাদণ্ড প্রদান করা হয়। বুধবার (২২ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, সেনাবাহিনীর সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও নৌ-পুলিশ যৌথভাবে এ অভিযান চালান।  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাশেম জানান, মা ইলিশ সংরক্ষণে সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চর বেহেরপাড়া থেকে ইস্মানিরচর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ইলিশ কেনাবেচা করায় ১২ জন ক্রেতা-বিক্রেতাকে আটক এবং সমুদয় ইলিশ ও জাল জব্দ করেন। পরে আটককৃতদের ৭ দিন করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। এছাড়া জব্দ করা ইলিশ স্থানীয় কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ এবং জব্দকৃত সমুদয় জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।  অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান, সদরের চরআব্দুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় বিএনপিতে যোগ দিলেন ওয়ার্ড আমীরসহ ৩০ জামায়াত নেতা
উল্লাপাড়ায়  বিএনপিতে যোগ দিলেন ওয়ার্ড আমীরসহ ৩০ জামায়াত নেতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড আমীরসহ ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫ টার দিকে Read more

আলফাডাঙ্গায় চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা
আলফাডাঙ্গায় চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় চিরকুট লিখে রোকসানা (৩০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক অসুস্থতা এবং বৈবাহিক জীবনের টানাপোড়েন Read more

মির্জাপুরে অটোচালককে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মির্জাপুরে অটোচালককে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা চালক ফালু মিয়াকে পিটিয়ে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার Read more

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার
সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস Read more

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর গণমিছিল ও লিফলেট বিতরণ
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর গণমিছিল ও লিফলেট বিতরণ

জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে গণমিছিল ও লিফলেট বিতরণ Read more

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ মার্কিন বিজ্ঞানী। তারা হলেন জন ক্লার্ক, মিশেল এইচ. দেভোরে এবং জন এম. মার্টিনিস। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন