বগুড়ার শেরপুর পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলোর বেহাল অবস্থা চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের প্রায় প্রতিটি সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। কোথাও কোথাও রাস্তাগুলো চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষসহ শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা পড়েছেন চরম দুর্ভোগে।পৌরসভা সূত্রে জানা গেছে, বগুড়া জেলার শেরপুর পৌরসভা ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়, যা বগুড়া পৌরসভার আগে। প্রায় ১০ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌর এলাকায় বর্তমানে লক্ষাধিক মানুষের বসবাস। শহরে রয়েছে শেরপুর উপজেলার বৃহত্তম বারোদুয়ারী হাট, একটি ৩১ শয্যার সরকারি হাসপাতাল, ১৬টিরও বেশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং ১০টির মতো শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু একটি প্রথম শ্রেণির পৌরসভা হয়েও এখানকার নাগরিক সুবিধার মান অত্যন্ত নিম্নমানের।শহরের খন্দকার পাড়ার বাসিন্দা এসএম ফেরদৌস বলেন, ‘অভ্যন্তরীণ রাস্তাগুলোর এমন অবস্থায় রিকশাচালকরাও যেতে চায় না। আবার কেউ গেলে বাড়তি ভাড়া চায়।’ তিনি জানান, ‘প্রয়োজন না হলে শহরের ভিতরের রাস্তা এড়িয়ে মহাসড়ক দিয়ে চলাচল করি।’হাটখোলা, খন্দকার পাড়া, সাবরেজিস্ট্রি অফিস, পৌরসভা কার্যালয়, থানা সড়ক, সকাল ও বিকেল বাজারসহ শহরের বেশিরভাগ সড়কেই একই চিত্র বিরাজ করছে। বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, ‘শহরের ড্রেনেজ ব্যবস্থা ও সড়কের দুরবস্থা সমাধানে কার্যক্রম চলমান রয়েছে।’ তিনি জানান, কোভিড-১৯ প্রকল্পের আওতায় ৯টি ওয়ার্ডে প্রায় ৩ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে, যার মধ্যে ৩টি ওয়ার্ডে কাজ শেষ হয়েছে এবং বাকি ৬টিতে কাজ চলছে।তিনি আরও জানান, ‘রিসাইলেন্ট আরবান টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি) থেকে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে পৌরসভা। এই অর্থ দিয়ে হাজীপুর ৪ লেন রোড থেকে ধুনট রোড ডক্টরস ক্লিনিক পর্যন্ত মূল সড়ক এবং সংশ্লিষ্ট লিংক রোডগুলোর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।এসব প্রকল্প বাস্তবায়ন হলে পৌরবাসী দীর্ঘদিনের সড়ক জনদুর্ভোগ থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে জ্বালানির কোনও সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশে জ্বালানির কোনও সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি ও পররাষ্ট্র Read more

ফিলিপাইনে মৌসুমি ঝড় বুয়ালোই’র আঘাতে ২৬ জন নিহত
ফিলিপাইনে মৌসুমি ঝড় বুয়ালোই’র আঘাতে ২৬ জন নিহত

ফিলিপাইনে মৌসুমি ঝড় বুয়ালোই আঘাতে  ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩৩ জন এবং এখনও নিখোঁজ অবস্থায় আছেন কমপক্ষে Read more

ফুলপুরে টিকটক কেড়ে নিল স্কুল ছাত্র শিশু সৌরভের প্রাণ
ফুলপুরে টিকটক কেড়ে নিল স্কুল ছাত্র শিশু সৌরভের প্রাণ

ময়মনসিংহের ফুলপুরে টিকটকের ভিডিওর আসক্তিতে প্রাণ গেল সৌরভ ক্ষত্রিয় (৬) নামের স্কুল ছাত্রের। শুক্রবার (৪ এপ্রিল)রাতে সৌরভ মরদেহ বাড়িতে পৌঁছাতেই পরিবারে Read more

ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পেল ‘গ্রামীণ টেলিকম’
ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পেল ‘গ্রামীণ টেলিকম’

ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট বা ই-ওয়ালেট প্রযুক্তি সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’কে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। Read more

শাহপরীর দ্বীপে স্বজন হারানোর হাহাকার, ফেরেনি রবি-শরিফরা
শাহপরীর দ্বীপে স্বজন হারানোর হাহাকার, ফেরেনি রবি-শরিফরা

রবি আলম আর শরিফ—দুজনেরই বয়স এমন এক সন্ধিক্ষণে, যখন ঈদ মানেই নতুন জামার ঘ্রাণ আর বন্ধুদের সঙ্গে উৎসবে মেতে ওঠা। Read more

৩৬ বছর বয়সে এইচএসসি পাস, দৃষ্টান্ত গড়লেন ইউপি সদস্য শামীম মৃধা
৩৬ বছর বয়সে এইচএসসি পাস, দৃষ্টান্ত গড়লেন ইউপি সদস্য শামীম মৃধা

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সন্তান ও বর্তমান ইউপি সদস্য হাফেজ শামীম মৃধা ৩৬ বছর বয়সে এইচএসসি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন