ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট বা ই-ওয়ালেট প্রযুক্তি সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’কে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের এক‌টি সহ‌যোগী প্রতিষ্ঠান।বাংলাদেশ ব্যাংক পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০২৪ এর অধীনে গতকাল রবিবার (২ জুন) প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেওয়া হয়। এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। বাংলাদেশে কার্যত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ধারা ৫(৪)-এর ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’-কে ২০২৫ সালের ২ জুন থেকে পিএসডি ও এডিসিঅ্যান্ডএল (সমাধান) শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে ই-ওয়ালেট সেবা দেওয়ার জন্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স দিয়েছে।‘সমাধান সার্ভিসেস লিমিটেড’ সমাধান সার্ভিসেস লাইসেন্সের জন্য প্রথম আবেদন করে ২০২১ সালের ১৬ নভেম্বর। কোম্পানিটি অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্ত পূরণ করলেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময় নেয়।প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এনওসি মঞ্জুর করে। এতে সমাধান সার্ভিসেসের পিএসপি লাইসেন্স পাওয়ার পথ সুগম হয়।সমাধান সার্ভিসেসের পরিচালনা পর্ষদে ৯জন সদস্য রয়েছেন। যাদের বেশিরভাগই গ্রামীণ টেলিকম মনোনীত। কোম্পানির চেয়ারম্যান এম শাহজাহান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং এর ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইলেকট্রনিক পেমেন্ট এবং লেনদেন নিষ্পত্তির সুযোগ দেয় পিএসপি।বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত পিএসপি’র সংখ্যা ৮টি। এর মধ্যে রয়েছে আইপে সিস্টেমস, ডি মানি বাংলাদেশ এবং রিকার্সন ফিনটেক।শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি এবং বাংলালিংক ডিজিটাল ওয়ালেট বাজারে প্রবেশ করতে আগ্রহী, অন্যদিকে দারাজ এবং চালডালের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো ইতোমধ্যেই পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজনীতি ও অভিনয়কে বিদায় সোহেল রানার
রাজনীতি ও অভিনয়কে বিদায় সোহেল রানার

স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই সিনেমার সঙ্গে জড়িত কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা 'ওরা ১১ জন'র প্রযোজক Read more

বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান
বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান

বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১.০৬৩ বিলিয়ন (১০৬ কোটি) ডলার সহায়তা দেবে জাপান।শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার Read more

এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগির
এসএসসির ফল প্রস্তুত, প্রকাশ শিগগির

এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ একেবারে শেষ। এখন সম্ভাব্য তিনটি তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে বাংলাদেশ Read more

‘হিটলারের প্রশংসা’ করায় ভিসা বাতিল হলো মিজানুর রহমান আজহারীর
‘হিটলারের প্রশংসা’ করায় ভিসা বাতিল হলো মিজানুর রহমান আজহারীর

অস্ট্রেলিয়ায় বক্তৃতা দেয়ার সময় হিটলারের প্রশংসা করার অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করা হয়েছে। Read more

সরিষাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু
সরিষাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে রাস্তার পারারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো. শুভ মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২১ জুন) সন্ধ্যা Read more

কটিয়াদীতে জমি নিয়ে বিরোধে নারীসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম
কটিয়াদীতে জমি নিয়ে বিরোধে নারীসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এর মধ্যে দুইজন নারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন