গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সন্তান ও বর্তমান ইউপি সদস্য হাফেজ শামীম মৃধা ৩৬ বছর বয়সে এইচএসসি পাস করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।শিক্ষার কোনো বয়স নেই এই বাস্তব প্রমাণ করে তিনি এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছেন। শিক্ষা জীবনের এই সাফল্যে মাওনা ইউনিয়নসহ পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে।হাফেজ শামীম মৃধা একজন কুরআনের হাফেজ। পিতা মরহুম আবুল হাশেম মৃধা-র স্বপ্ন পূরণে তিনি জীবনের নানা বাধা অতিক্রম করে শিক্ষার পথে এগিয়ে চলেছেন। অল্প বয়সেই বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি।২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে সদস্য নির্বাচিত হন হাফেজ শামীম মৃধা। তিনি ঐতিহ্যবাহী মৃধা পরিবারের জ্যেষ্ঠ সন্তান।এ বছর তিনি গাজীপুরের সিটি অব ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ৩৬ বছর বয়সে শিক্ষা জীবনের এই সাফল্য অর্জন করে তিনি প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে বয়স কোনো বাধা নয়।শুক্রবার (১৭ অক্টোবর) সকালে হাফেজ শামীম মৃধা সময়ের কণ্ঠস্বর-কে বলেন, আমি ছোটবেলায় কুরআন হাফেজি সম্পন্ন করার পর পারিবারিক দায়িত্বের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। কিন্তু মনে সবসময়ই একটা আশা ছিলো শিক্ষাজীবন আবার শুরু করার। পরিবারের সহযোগিতা ও এলাকার মানুষের অনুপ্রেরণায় আমি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। তিনি বলেন, আমি বিশ্বাস করি, শিক্ষার কোনো বয়স নেই। ইচ্ছা আর পরিশ্রম থাকলে বয়স কখনো বাধা হয় না। এইচএসসি পাশ করার পর আমার লক্ষ্য এখন আরও উচ্চশিক্ষা গ্রহণ করা, যেন সমাজ ও মানুষের কল্যাণে আরও ভালোভাবে কাজ করতে পারি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা থেকে নিখোঁজের ৩ দিন পর অটো চালকের লাশ মিলল মুন্সীগঞ্জে
ঢাকা থেকে নিখোঁজের ৩ দিন পর অটো চালকের লাশ মিলল মুন্সীগঞ্জে

ঢাকার নবাবগঞ্জ থেকে নিখোঁজের ৩ দিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহ আলম (৬৫)। রবিবার Read more

বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই, যা বললেন রুমিন ফারহানা
বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই, যা বললেন রুমিন ফারহানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে সেই তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী ও Read more

ভৈরবে ভবঘুরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ভৈরবে ভবঘুরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ভবঘুরে অজ্ঞাত (৬০) ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রেলওয়ে স্টেশন থেকে Read more

বিএনপি মনোনীত ‘প্রার্থীর পায়ে সিজদা’ করতে বলা সেই নেতা বহিষ্কার
বিএনপি মনোনীত ‘প্রার্থীর পায়ে সিজদা’ করতে বলা সেই নেতা বহিষ্কার

বিএনপি নেতার পায়ে ‘সিজদা’ করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি বক্তব্য দেওয়া সেই বিএনপি নেতা রেজাউল Read more

হান্নান মাসউদকে হত্যার হুমকি: অভিযুক্ত আটক
হান্নান মাসউদকে হত্যার হুমকি: অভিযুক্ত আটক

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মূলহোতা ইসরাত রায়হান অমিকে আটক Read more

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা, লুটপাট
সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা, লুটপাট

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পশ্চিম সনমান্দী গ্রামে পূর্বশত্রুতার জেরে এক পরিবারের ওপর বারবার সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন