কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারস্থ মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এনসিপির পথসভায় বক্তব্য রাখার জন্য ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চটি নির্মাণ করা হয়েছিল।শনিবার (১৯ জুলাই) বিকাল চারটার সময় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। বিকাল সাড়ে ৪টার দিকে উক্ত পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের।বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ হচ্ছে, আজ দুপুর ১২টার সময় কক্সবাজার শহীদ দৌলত খান মাঠে এক পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এটি বিএনপির নেতা-কর্মীদের হৃদয়ে আঘাত করেছে। এই বক্তব্যের পর চকরিয়া উপজেলা বিএনপির নেতা-কর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সালাহউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন।উল্লেখ্য, কক্সবাজারে এনসিপির পথসভায় নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে ‘গডফাদার’ বলে মন্তব্য করেন। এতে চকরিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদের ঝড় তুলে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ
দেবীগঞ্জে নির্বাচনী প্রচারে উত্তেজনা, জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ

পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে জামায়াতে ইসলামি ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরস্পরের বিরুদ্ধে হামলা, চাঁদাবাজি ও Read more

আইএমইআই ক্লোন হওয়া মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
আইএমইআই ক্লোন হওয়া মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

এনইআইআর চালুর পর দেশে ক্লোন ও নকল মোবাইল ফোন ব্যবহারের ব্যাপকতা নজরে এসেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের। তবে, এসব Read more

মৎস্য রপ্তানি বাণিজ্যে ই-ট্রেসিবিলিটি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত
মৎস্য রপ্তানি বাণিজ্যে ই-ট্রেসিবিলিটি: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত

বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের জিডিপিতে এই খাতের অবদান উল্লেখযোগ্য, এবং এটি লাখ লাখ Read more

টানা বৃষ্টিতে শার্শার ফসলি জমি প্লাবিত, ৫০০ একর পানির নিচে
টানা বৃষ্টিতে শার্শার ফসলি জমি প্লাবিত, ৫০০ একর পানির নিচে

টানা বর্ষণে ও ভারতের ইছামতী নদীর উজানের পানিতে এবছরও প্লাবিত হয়েছে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের ঠেঙামারী ও আওয়ালী বিল। Read more

গজারিয়ায় বাস-ট্রাকের মুখামুখি সংঘর্ষ, আহত ১২
গজারিয়ায় বাস-ট্রাকের মুখামুখি সংঘর্ষ, আহত ১২

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারপুরা বাস স্ট্যান্ডে ইউটানে যাত্রীবাহী বাস ও ট্র্যাংকার ট্রাকের মুখামুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।শনিবার (১৩ Read more

রায়পুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
রায়পুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

‎লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন