আগামী বছরের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ এবং সেগুলো শিক্ষার্থীদের মাঝে যথাসময়ে বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।শনিবার (১৯ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।এতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যথাসময়ে শিক্ষা বোর্ড থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ করা হলেও কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছে তা যথাসময়ে বিতরণ না করে পরীক্ষা শুরুর কিছু দিন আগে, কোনো কোনো ক্ষেত্রে এক দিন আগে শিক্ষার্থীদের কাছে বিতরণ করে থাকে। ফলে ভুলবশত কোনো শিক্ষার্থীর ফরম পূরণ না হলেও সময় স্বল্পতার কারণে সেসব শিক্ষার্থীর ফরম পূরণ করা সম্ভব হয় না।’অনেক প্রতিষ্ঠানে বোর্ড কর্তৃক বিষয় খোলার অনুমোদন না থাকলেও অননুমোদিত বিষয়ে শিক্ষার্থীদের ভর্তি করে। কিন্তু রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সময় প্রতিষ্ঠান কর্তৃক তাদের অনুমোদিত বিষয়ে রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করে থাকে। যেহেতু শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগের দিন রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দেওয়া হয়, সেহেতু সময় স্বল্পতা এবং পরীক্ষার প্রশ্নপত্র স্থানীয় প্রশাসনের নিরাপত্তা হেফাজতে থাকায় বোর্ডের পক্ষে অননুমোদিত বিষয়ে ফরম পূরণ করে প্রবেশপত্র দেওয়া সম্ভব হয় না। ফলে শিক্ষার্থীরা চরম মানসিক যন্ত্রণার শিকার হয় এবং তাদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়ে।এতে আরও বলা হয়, ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন করতে হবে। বিলম্ব ফিসহ ফরম পূরণের নির্ধারিত তারিখ শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেওয়া হবে না। তাই ২০২৬ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে।শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র গ্রহণের এক সপ্তাহের মধ্যে তা পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যথাসময়ে বিতরণ না করা বা কোনো জটিলতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের হামলায় ৫ হাজার ইসরায়েলি গৃহহীন
ইরানের হামলায় ৫ হাজার ইসরায়েলি গৃহহীন

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সবচেয়ে বড় শিকার হয়ে উঠছে সাধারণ মানুষ। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে Read more

গায়ে হলুদের রেশ কাটতেই মৃত্যু সংবাদ, স্বপ্নভঙ্গ কনের পরিবারে
গায়ে হলুদের রেশ কাটতেই মৃত্যু সংবাদ, স্বপ্নভঙ্গ কনের পরিবারে

কনের গায়ে হলুদের আনন্দ শেষ হতে না হতেই বরের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে দুই পরিবার। রাজশাহী মেডিকেল কলেজের এক Read more

ত্রিশালে শিশু হত্যা, পিতা ও সৎ মা গ্রেপ্তার
ত্রিশালে শিশু হত্যা, পিতা ও সৎ মা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে লাবিব নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে নিজ সন্তানকে হত্যার অভিযোগে ঘাতক Read more

পারমাণবিকসমৃদ্ধ আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষায় সফল রাশিয়া
পারমাণবিকসমৃদ্ধ আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষায় সফল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, তারা সফলভাবে একটি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন, পারমাণবিক শক্তিচালিত আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষা চালিয়েছে। মাত্র কয়েক দিনের Read more

আজ সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট যাচ্ছে স্পেনে
আজ সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট যাচ্ছে স্পেনে

দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হচ্ছে। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমবারের Read more

বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি! 
বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি! 

রাজশাহীর বাঘায় পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের ফ্লাট বাড়ির জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে তালা ভেঙে দুর্ধর্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন