রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার বলেছেন, তারা সফলভাবে একটি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন, পারমাণবিক শক্তিচালিত আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষা চালিয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যে মস্কোর এটি দ্বিতীয় নতুন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার পরীক্ষা, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকে উপেক্ষা করে করা হলো।পুতিন রবিবার অন্য একটি উন্নত পারমাণবিক সক্ষমতাসম্পন্ন অস্ত্রের পরীক্ষা তদারকি করেছিলেন—তা হলো বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেটির ‘অসীম পাল্লা’ রয়েছে বলে তিনি দাবি করেছিলেন। ট্রাম্প ওই মহড়াকে ‘উপযুক্ত নয়’ বলে মন্তব্য করেন।ইউক্রেনে আহত রুশ সেনাদের চিকিৎসা করা একটি সামরিক হাসপাতাল পরিদর্শনকালে পুতিন টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে বলেন, ‘গতকাল অন্য একটি সম্ভাব্য ব্যবস্থার জন্য আরো একটি পরীক্ষা চালানো হয়েছে—তা হলো পারমাণবিক শক্তি ইউনিটে সজ্জিত মনুষ্যবিহীন আন্ডারওয়াটার ডিভাইস ‘পসাইডন’।’রুশ নেতা দাবি করেন, এই ড্রোন টর্পেডোকে ‘বাঁধা দেওয়ার কোনো উপায় নেই’। পুতিনের মতে, এটি প্রচলিত সাবমেরিনের চেয়ে বেশি গতিতে চলতে পারে এবং বিশ্বের যেকোনো মহাদেশে পৌঁছতে পারে।পুতিন আরো বলেন, পসাইডনের গতি এবং ডুব দেওয়ার গভীরতার সঙ্গে কোনো দেশই পাল্লা দিতে পারবে না।তিনি যোগ করেন, ‘নিকট ভবিষ্যতে এটির মতো অন্য কিছু তৈরি হওয়ার সম্ভাবনা কম।’রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস কর্তৃক উদ্ধৃত রুশ সামরিক-শিল্প কমপ্লেক্সের একটি সূত্র জানিয়েছে, এই ডিভাইসটি এক কিলোমিটারের বেশি গভীরতায় কাজ করতে পারে এবং ৭০ নট পর্যন্ত গতিতে চলতে পারে, তবুও এটি শনাক্ত করা যায় না। সূত্রটি টাসকে জানিয়েছে, প্রথম ২০১৮ সালে পরীক্ষা করা এই ডিভাইসটি দুই মেগাটন পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম।রবিবারের ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ট্রাম্প পুতিনকে যুদ্ধ শেষ করার দিকে মনোযোগ দিতে আহ্বান জানান।ট্রাম্প বলেন, ‘তার ইউক্রেনের যুদ্ধ শেষ করা উচিত। যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল, তা এখন শীঘ্রই চতুর্থ বছরে পড়তে চলেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে তার এটাই করা উচিত।’রুশ নেতা সংঘাত বন্ধে আপস করতে ইচ্ছুক নন—এমন অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে বুদাপেস্টে পুতিনের সঙ্গে পরিকল্পিত শীর্ষ বৈঠক বাতিল করে দেন।জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প একটি চুক্তি সুরক্ষিত করার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আলোচনায় কোনো অগ্রগতি হয়নি এবং পুতিনের প্রতি তার হতাশা বাড়ছে। কারণ পুতিন একাধিকবার যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন।ট্রাম্প অভিযোগ করেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য পুতিনের সঙ্গে তার আলোচনা ‘কোথাও এগোচ্ছে না’, যার ফলে গত সপ্তাহে ওয়াশিংটন রাশিয়ার দুটি বৃহত্তম তেল কম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।পুতিন প্রথম ২০১৮ সালে পশ্চিমাবিরোধী এক অগ্নিগর্ভ বক্তৃতায় রাশিয়া বুরেভেস্টনিক ও পসাইডন তৈরি করেছে বলে ঘোষণা করেছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাঝিপাড়া ১৮ কিলো নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং আহত হয়েছেন দুইজন।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে Read more

মাইনী নদীর ভাঙ্গনে হুমকির মুখে সীমান্তবর্তী নাড়াইছড়ি বাজার
মাইনী নদীর ভাঙ্গনে হুমকির মুখে সীমান্তবর্তী নাড়াইছড়ি বাজার

মাইনী নদীর অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী জনপদ নাড়াইছড়ি বাজার। ইতিমধ্যে বাজারের Read more

জুমার দিনের যে আমলে উট সদকার সওয়াব মেলে
জুমার দিনের যে আমলে উট সদকার সওয়াব মেলে

 জুমার দিন মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ নিয়ামত। এই দিনটিকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা দিয়েছেন নবী করিম (সা.)। জুমার Read more

গোপনে আল-আকসা মসজিদের নিচে খনন করছে ইসরায়েল
গোপনে আল-আকসা মসজিদের নিচে খনন করছে ইসরায়েল

ফিলিস্তিনের আল-আকসা মসজিদের নিচে গোপন খনন চালিয়ে ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন।সোমবার (১ সেপ্টেম্বর) এক Read more

স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক
স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক

আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এইদিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে লন্ডভন্ড করে বিরানভূমিতে পরিণত হয়েছিল বৃহত্তর চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল। এই Read more

সকালে খালি পেটে মাঠা খাওয়া কি ভালো?
সকালে খালি পেটে মাঠা খাওয়া কি ভালো?

মাঠা আমাদের কাছে ব্রিটিশ আমল থেকেই একটি পরিচিত নাম। এটি এমন একটি পানীয়ের নাম যা ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন