ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সবচেয়ে বড় শিকার হয়ে উঠছে সাধারণ মানুষ। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসেবে, এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইরানের হামলায় ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি। ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গৃহহীন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে ৫ হাজার ১১০ জন মানুষকে। শুধু তেল আবিবেই ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৯০৭ জন।বৃহস্পতিবার (১৯ জুন) স্থানীয় সময় সকালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে রাজধানী ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় আঘাত হানে। লক্ষ্যবস্তু ছিল মূলত সামরিক স্থাপনা, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল ও বেসামরিক এলাকা। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে বির শেবা শহরের সরোকা মেডিকেল সেন্টার। যদিও ইরান দাবি করেছে, এ হামলায় তাদের লক্ষ্য ছিল হাসপাতালের পাশে থাকা সামরিক স্থাপনা। তবে ইসরাইলের উপ–পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তারা ইচ্ছাকৃতভাবে হাসপাতালকে টার্গেট করেছে। এ ঘটনায় ইরানকে ‘মানবাধিকার লঙ্ঘনকারী’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে।অন্যদিকে, গত এক সপ্তাহে ইসরায়েলও ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, এমনকি আবাসিক এলাকাগুলোতেও হামলা চালিয়েছে। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ এখন বেসামরিক পরিসরে ছড়িয়ে পড়েছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে।এই সংঘাতের মাঝে সাধারণ মানুষের দুর্ভোগ, বাস্তুচ্যুতি ও ক্ষয়ক্ষতির চিত্র যেন আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছে। যুদ্ধ কখনও কেবল সীমান্তের ব্যাপার নয়, এর ভয়াবহতা আঘাত হানে নাগরিক জীবনের গভীরতম স্তরেও।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে নার্সদের ভোটে শাহিদা সভাপতি ও মোফাজ্জল সম্পাদক নির্বাচিত
যশোরে নার্সদের ভোটে শাহিদা সভাপতি ও মোফাজ্জল সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখার নির্বাচনে সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন ও সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল Read more

লোহাগাড়ায় জনজীবন বিপর্যস্ত, হাসপাতাল-কলেজ চত্বরেই ময়লার ভাগাড়
লোহাগাড়ায় জনজীবন বিপর্যস্ত, হাসপাতাল-কলেজ চত্বরেই ময়লার ভাগাড়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের একটু পরেই রয়েছে বেসরকারি হাসপাতাল সাউন্ড হেল্থ হাসপাতাল। একটি শিক্ষা Read more

চাঁদপুরে ব্যবসায়ীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা
চাঁদপুরে ব্যবসায়ীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা

চাঁদপুরে ব্যবসায়ীদের সুরক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় Read more

মাঠ আর আগের মতো নেই, সময়মত মিলিয়ে নিয়েন: সারজিস
মাঠ আর আগের মতো নেই, সময়মত মিলিয়ে নিয়েন: সারজিস

‘প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

বাউফলে বিষক্রিয়ায় ৯ মহিষের মৃত্যু, ৬টি অসুস্থ
বাউফলে বিষক্রিয়ায় ৯ মহিষের মৃত্যু, ৬টি অসুস্থ

পটুয়াখালীর বাউফল উপজেলায় উন্মুক্ত চরাঞ্চলের জলাশয়ে মহিষ লালন পালন করতে গিয়ে ৯টি মহিষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় Read more

ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ গ্রেপ্তার ৯
ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ গ্রেপ্তার ৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন