সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২০ হাজার ২০০ ভারতীয় রুপিসহ কামাল হোসেন (৪৫) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি উপজেলার গাঘাটিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে লাউরেরগড় বিওপির অধীন বিজিবির একটি টহল দল তাকে আটক করে। বিজিবি জানায়, কামাল হোসেন (৪৫) অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতীয় রুপি নিয়ে দেশে ফিরছিলেন। সীমান্ত পিলার ১২০৪-এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশগড় নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ভারতীয় মুদ্রা জব্দ করা হয়েছে।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃতকে ভারতীয় রুপিসহ তাহিরপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘স্বৈরাচার তাড়ানো তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে’
‘স্বৈরাচার তাড়ানো তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে’

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  শুক্রবার (০৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী Read more

মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু
মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কার দুই দিন পর মোজাফফর নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার Read more

পাকিস্তানের পাঞ্জাবে ব্যাপক বন্যা, ১৫ জনের মৃত্যু
পাকিস্তানের পাঞ্জাবে ব্যাপক বন্যা, ১৫ জনের মৃত্যু

পাকিস্তানের তিন নদীর পানি বিপজ্জনকমাত্রায় বৃদ্ধির ফলে দেশেটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে পানিবন্দি হয়ে পড়েছেন ৬ লাখেরও বেশি মানুষ। বন্যায় Read more

১ জুন বাজারে আসছে নতুন নোট
১ জুন বাজারে আসছে নতুন নোট

গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১ জুন Read more

ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই: খসরু
ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই: খসরু

ঐকমত্যের বাইরে সংস্কারের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।রোববার (২৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান Read more

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে নিহত ব্যক্তির বড় ভাই মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন