সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ চলাকালে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিকেলে বক্তব্য শুরুর কিছুক্ষণ পর তিনি দুই দফা মঞ্চে ঢলে পড়েন। প্রচণ্ড গরমের কারণে এমনটি হয়েছে বলে তিনি নিজেই জানান।শনিবার (১৯ জুলাই) বিকেলে সমাবেশে সভাপতির বক্তব্যে অংশ নেওয়ার সময় প্রথমবার অসুস্থ হয়ে পড়ে যান জামায়াত আমির। তাৎক্ষণিকভাবে পাশে থাকা নেতাকর্মীরা তাকে সামলে নেন। কিছুক্ষণ বিরতির পর তিনি আবার বক্তব্য শুরু করলেও, দ্বিতীয়বারের মতো আবারও ঢলে পড়েন। পরে মঞ্চে বসেই তিনি বক্তব্য শেষ করেন।বক্তব্যে তিনি বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা আপনারা কেউ বিচলিত হবেন না।বক্তব্য শেষে তিনি পায়ে হেঁটেই মঞ্চ ত্যাগ করেন।এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল আমিরে জামায়াতের শারীরিক অবস্থা সম্পর্কে আশ্বস্ত করেন।নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমিরে জামায়াত বর্তমানে সুস্থ আছেন।জামায়াতের মিডিয়া শাখা থেকেও জানানো হয়েছে, আমিরে জামায়াতের রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রয়েছে। তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তিনি পর্যবেক্ষণে আছেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুকুরের পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
পুকুরের পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের Read more

ঘোড়াশাল-কালিগঞ্জ রেলসেতুতে ঝুলছিল ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ
ঘোড়াশাল-কালিগঞ্জ রেলসেতুতে ঝুলছিল ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ

নরসিংদীর পলাশ উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত এক নারীর মরদেহ ঝুলছিল ঘোড়াশাল-কালিগঞ্জ রেল সেতুতে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রেলওয়ে পুলিশ Read more

যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় হামলা অব্যাহত, ত্রাণের ৭৫ শতাংশই ইসরায়েলের দখলে
যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় হামলা অব্যাহত, ত্রাণের ৭৫ শতাংশই ইসরায়েলের দখলে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় প্রতিশ্রুত ত্রাণের মাত্র এক-চতুর্থাংশ ঢুকতে দিচ্ছে ইসরায়েল। অর্থাৎ মোট ত্রাণের ৭৫ শতাংশই আটকে Read more

কুমিল্লায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত
কুমিল্লায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

“পরিমাপে কারচুপি একটি জঘন্য অপরাধ, যা সব ধর্মেই নিষিদ্ধ। আমাদের উচিত সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে জীবন পরিচালনা করা। পণ্যে ভেজাল Read more

আইআরজিসির নতুন কমান্ডার মোহাম্মদ কারামি
আইআরজিসির নতুন কমান্ডার মোহাম্মদ কারামি

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধানের প্রস্তাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামিকে আইআরজিসি স্থলবাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছে ইরান।বৃহস্পতিবার (১৯ জুন) Read more

এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে: হান্নান মাসউদ
এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন